হোম > অর্থনীতি

ব্র্যাক ব্যাংকের নতুন এমডি তারেক রেফাত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন এমডি ও সিইও তারেক রেফাত উল্লাহ খান। ছবি: সংগৃহীত

ব্র্যাক ব্যাংক পিএলসির নতুন ম্যানেজিং ডিরেক্টর (এমডি) ও সিইও হিসেবে নিয়োগ পেয়েছেন তারেক রেফাত উল্লাহ খান। আজ মঙ্গলবার থেকে তাঁর এ নিয়োগ কার্যকর হয়েছে। এর আগে তিনি গত ২৭ মে থেকে এমডি ও সিইওর দায়িত্ব পালন করছিলেন।

তারেক রেফাত উল্লাহ ২০১৭ সালে ব্র্যাক ব্যাংকে হেড অব ক্রেডিট রিস্ক ম্যানেজমেন্ট হিসেবে যোগ দেন। পরে তিনি অতিরিক্ত ব্যবস্থাপনা পরিচালক ও করপোরেট অ্যান্ড ইনস্টিটিউশনাল ব্যাংকিংয়ের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেন। এর আগে তিনি ইস্টার্ন ব্যাংক, এবি ব্যাংক ও আইএফআইসি ব্যাংকে তিন দশকের বেশি সময় কাজ করেছেন। দীর্ঘ ব্যাংকিং ক্যারিয়ারে করপোরেট ও ইনস্টিটিউশনাল ব্যাংকিং, ট্রানজেকশন ব্যাংকিং এবং রিস্ক ম্যানেজমেন্টে বিশেষ দক্ষতা দেখিয়েছেন তিনি।

এ ছাড়া ভারত, মালয়েশিয়া, বাহরাইন, জার্মানি ও ইতালিতে বিভিন্ন প্রশিক্ষণ নিয়েছেন।

ব্র্যাক ব্যাংকের চেয়ারপারসন মেহেরিয়ার এম হাসান বলেন, তারেক রেফাত উল্লাহ খান সেই আদর্শ নেতা, যিনি ব্যাংককে আগামীর প্রবৃদ্ধির পথে নেতৃত্ব দেবেন। তাঁর ভিশন, সততা ও নেতৃত্ব ব্যাংককে আরও আস্থাভাজন, উদ্ভাবনী ও অন্তর্ভুক্তিমূলক প্রতিষ্ঠান হিসেবে গড়ে তুলবে।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা