হোম > অর্থনীতি

ই-ক্যাব নির্বাচন স্থগিত

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে দেশে কারফিউ থাকায় ই-কমার্স ব্যবসায়ীদের সংগঠন ই-ক্যাবের (ই-কমার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ) নির্বাচন স্থগিত করা হয়েছে। গতকাল বুধবার রাতে অনুষ্ঠিত নির্বাচন বোর্ডের জরুরি বৈঠকে এ সব সিদ্ধান্ত নেওয়া হয়। 

বাণিজ্য মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব মো. হাফিজুর রহমানের সভাপতিত্বে এ সভা অনুষ্ঠিত হয়। আগামী ২৭ জুলাই রাজধানীর বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব কনভেনশন হলে সংগঠনটির ২০২৪-২৬ মেয়াদের দ্বিবার্ষিক কার্যনির্বাহী কমিটির নির্বাচনের ভোট গ্রহণের কথা ছিল। নতুন তারিখ নির্ধারণে আগামী শনিবার প্রার্থীদের নিয়ে বৈঠক করবে নির্বাচন বোর্ড। 

নির্বাচন বোর্ডের অপর দুই সদস্য হলেন—এফবিসিসিআই এর পরিচালক সৈয়দ মো. বখতিয়ার এবং বিএনএনআরসিয়ের সিইও এএইচএম বজলুর রহমান। 

ই-ক্যাবের এবারের নির্বাচনে ১১ পরিচালক পদে ২৪ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। সংগঠনটির বর্তমান সদস্য প্রতিষ্ঠানের সংখ্যা ১৩ হাজার ৬৪।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা