হোম > অর্থনীতি

অর্থ অপচয় রোধে নিরীক্ষা ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম চালু

সরকারি অর্থের অপচয় রোধ ও সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে নিরীক্ষা ব্যবস্থাপনায় ডিজিটাল সিস্টেম চালু করেছে দেশের শীর্ষ নিরীক্ষা দপ্তর সিএজি অফিস।

আজ বুধবার রাজধানীর র‍্যাডিসন ব্লু ওয়াটার গার্ডেন হোটেলে এক অনুষ্ঠানে পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান এই সফটওয়্যার ইন্সটলেশন উদ্বোধন করেন বলে এক বিজ্ঞপ্তিতে জানানো হয়।

কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেলের (সিএজি) অফিস ও অধীনস্ত অধিদপ্তরগুলোতে 'অডিট ম্যানেজমেন্ট অ্যান্ড মনিটরিং সিস্টেম’ নামে সফটওয়্যার ইন্সটলেশন করা হবে। এর ফলে অফিসগুলো সরকারি অর্থের ব্যবহার তদারকিতে ডিজিটাল পদ্ধতির সুবিধা পাবে।

শীর্ষ নিরীক্ষা কর্মকর্তা কম্পট্রোলার অ্যান্ড অডিটর জেনারেল মোহাম্মদ মুসলিম চৌধুরীর কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মোহাম্মদ মেজবাহ্ উদ্দিন চৌধুরী ও অর্থ বিভাগের সিনিয়র সচিব ফাতিমা ইয়াসমিন বক্তব্য দেন। 

সরকারি অর্থের অপচয় রোধ এবং অর্থ মিতব্যয়িতার সাথে ব্যবহার হচ্ছে কিনা তা সাংবিধানিকভাবে দেখার দায়িত্বে নিয়োজিত সিএজি কার্যালয়ের উদ্যোগের প্রশংসা করেন পরিকল্পনামন্ত্রী।

এম এ মান্নান বলেন, ‘সাইবার নিরাপত্তা এবং ডিজিটালাইজেশনের ক্ষেত্রে বিশ্বে বাংলাদেশ ভালো অবস্থানে রয়েছে। ডিজিটাল অডিট ব্যবস্থাপনার এই সফটওয়্যার সরকারের মন্ত্রণালয়, বিভাগসহ সকল দপ্তরের অর্থ ব্যয়ে মিতব্যয়িতা চর্চায় অত্যন্ত সহায়ক হবে।’

সিএজি মুসলিম চৌধুরী বলেন, এই সফটওয়ারের মাধ্যমে মন্ত্রণালয়, বিভাগ এবং দপ্তরসমূহের অডিট এবং আপত্তিসহ সামগ্রিক কার্যক্রম মনিটরিংয়ে আরো স্বচ্ছতা ও দ্রুততা আসবে।

এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা

হরমুজ প্রণালির দুই প্রান্তে আটকা শত শত জাহাজ, তেলের দাম বাড়ার শঙ্কা

ইরানে হামলায় তেলের বাজার নিয়ে শঙ্কা

রাজশাহী বিভাগ সমিতি ঢাকার ইফতার মাহফিল অনুষ্ঠিত