হোম > অর্থনীতি

৬ ঘণ্টার ব্যবধানে দেশে সোনার দাম বাড়ল ৪৫৩৯ টাকা

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

দেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। এর আগে আজ শনিবার সকাল ১০টায় এক জরুরি সভার সিদ্ধান্ত অনুযায়ী সোনার দাম বাড়ায় বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এবার বিকেল ৪টা থেকে নতুন দাম নির্ধারণ করেছে সংগঠনটি।

বাজুস জানিয়েছে, তেজাবী সোনার দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। আজ শনিবার (২৮ মার্চ) বিকেল ৩টা ৪৫ মিনিটে বাজুসের স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং-এর সভায় এই সিদ্ধান্ত নেওয়া হয়। নতুন নির্ধারিত দাম একই দিন বিকাল ৪টা থেকে সারা দেশে কার্যকর করা হয়েছে।

নতুন মূল্যতালিকা অনুযায়ী, দেশের বাজারে ২২ ক্যারেট সোনার প্রতি ভরি ২ লাখ ৪১ হাজার ৪৪৫ টাকা, যা সকালে ছিল ২ লাখ ৩৬ হাজার ৯০৬ টাকা। এছাড়া ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে দাঁড়িয়েছে ২ লাখ ৩০ হাজার ৪২৬ টাকা। অন্যদিকে ১৮ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৯৭ হাজার ৫২৯ টাকা এবং সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৬০ হাজার ৮৪৭ টাকা নির্ধারণ করেছে বাজুস।

সোনার দাম বাড়ালেও রুপার দাম অপরিবর্তিত রেখেছে বাজুস। যদিও সকালে এক দফায় বেড়েছিল রুপার দাম। সেই মূল্য তালিকা অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৫ হাজার ৩৬৩ টাকা। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৫ হাজার ১২৯ টাকা। আর ১৮ ক্যারেট প্রতি ভরি রুপা ৪ হাজার ৪৩১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা প্রতি ভরি ৩ হাজার ৩২৪ টাকা।

বাজুস জানিয়েছে, পরবর্তী নির্দেশনা না দেওয়া পর্যন্ত নতুন এই দাম দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে কার্যকর থাকবে। তবে নির্ধারিত মূল্যের সঙ্গে ক্রেতাদের কাছ থেকে সরকার নির্ধারিত ৫ শতাংশ ভ্যাটও আদায় করা হবে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’