হোম > অর্থনীতি

সৌরবিদ্যুতে ১৫ বছর কর অব্যাহতি

আগামী বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিগুলো এ সুবিধা পাবে।

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎকেন্দ্রের বাণিজ্যিক উৎপাদনে সব কোম্পানিকে ১৫ বছর পর্যন্ত আয়কর অব্যাহতি দেওয়া হয়েছে। শর্ত সাপেক্ষে এই কর সুবিধা দিয়ে গতকাল বৃহস্পতিবার প্রজ্ঞাপন জারি করেছে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর)। এতে সই করেছেন সংস্থার চেয়ারম্যান মো. আবদুর রহমান খান।

নবায়নযোগ্য জ্বালানি বলতে জলবিদ্যুৎ, বায়ু ও সৌরচালিত বিদ্যুৎকেন্দ্রকে বোঝানো হয়েছে। এর আগে গত অক্টোবরে ১০ বছরের জন্য ওই কর অব্যাহতি সুবিধা দেওয়া হলেও এবারে তা বৃদ্ধি করা হয়েছে। এর ফলে আগামী বছরের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে উৎপাদনে যাওয়া কোম্পানিগুলো ১৫ বছরের জন্য কর অব্যাহতি পাবে।

এনবিআরের প্রজ্ঞাপনে বলা হয়েছে, জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর), আয়কর আইন, ২০২৩-এর ধারা ৭৬-এর উপধারা (১) অনুযায়ী নবায়নযোগ্য জ্বালানিনির্ভর বিদ্যুৎ উৎপাদনকারী সব কোম্পানিকে কর অব্যাহতি সুবিধা দেওয়া হয়েছে। যেসব কোম্পানির বাণিজ্যিক উৎপাদন ২০২৫ সালের ১ জুলাই থেকে ২০৩০ সালের ৩০ জুনের মধ্যে শুরু হবে, সেসব কোম্পানি শর্ত সাপেক্ষে কর অব্যাহতি সুবিধা পাবে।

প্রজ্ঞাপন অনুযায়ী, বাণিজ্যিক উৎপাদনের শুরু থেকে প্রথম ১০ বছর পর্যন্ত (প্রথম থেকে ১০ বছর) শতভাগ কর অব্যাহতি সুবিধা পাবে। পরের ৩ বছর অব্যাহতি সুবিধা ৫০ শতাংশ ও পরবর্তী ২ বছর ২৫ শতাংশ কর অব্যাহতি সুবিধা পাবে।

শর্তগুলোর মধ্যে রয়েছে—আয়কর আইনের সব বিধানাবলি পরিপালন করতে হবে। প্রাইভেট সেক্টর পাওয়ার জেনারেশন পলিসি অব বাংলাদেশের নির্ধারিত সব শর্তাবলি পূরণ করতে হবে। পলিসিতে বর্ণিত ব্যবস্থা অনুসারে কোম্পানিগুলো পরিচালিত হতে হবে।

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

কাতারের এলএনজি উৎপাদন বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৫০ শতাংশ

এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন

তেলের দাম এক লাফে ১০ শতাংশ বৃদ্ধি, ব্যারেলপ্রতি ১০০ ডলার ছাড়ানোর আশঙ্কা