হোম > অর্থনীতি

ঈদের ছুটিতেও শুল্ক স্টেশনে চালু থাকবে আমদানি-রপ্তানি সেবা

নিজস্ব প্রতিবেদক, ঢাকা

ফাইল ছবি

পবিত্র ঈদুল ফিতরের ছুটিতে আগামী ২৮ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত কাস্টম হাউস বা স্টেশনগুলোর আমদানি-রপ্তানি কার্যক্রম সীমিত আকারে চালু থাকবে। তবে শুধুমাত্র ঈদের দিনে শুল্ক স্টেশনগুলো বন্ধ থাকবে।

আজ বুধবার এক চিঠিতে এ সংক্রান্ত নির্দেশনা দিয়েছে জাতীয় রাজস্ব রোর্ড (এনবিআর)। এতে সই করেছেন এনবিআরের দ্বিতীয় সচিব (কাস্টমস: নীতি) মুকিতুল হাসান।

চিঠিতে বলা হয়েছে, দেশের আমদানি-রপ্তানি বাণিজ্য নিরবচ্ছিন্ন রাখতে আসন্ন ঈদুল ফিতর উপলক্ষে ২৯ মার্চ থেকে ৫ এপ্রিল পর্যন্ত (ঈদের দিন ব্যতীত) সাপ্তাহিক ছুটি ও ঈদের ছুটির দিনগুলোতে আমদানি-রপ্তানি সংক্রান্ত কার্যক্রম সীমিত আকারে চলমান রাখার প্রয়োজনীয় কার্যক্রম গ্রহণের নির্দেশক্রমে অনুরোধ করা হলো।

ঢাকা, চট্টগ্রাম, বেনাপোল, আইসিডি, কমলাপুর, মোংলা, পানগাঁও কাস্টম হাউসের কমিশনারদের কাছে এ বিজ্ঞপ্তি পাঠানো হয়েছে।

পাশাপাশি ঢাকা (উত্তর), ঢাকা (পশ্চিম), ঢাকা (পূর্ব), ঢাকা (দক্ষিণ), চট্টগ্রাম, রাজশাহী, যশোর, খুলনা, সিলেট, রংপুর, কুমিল্লা কাস্টমসের এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কমিশনারকেও এমন নির্দেশনা পাঠানো হয়েছে।

তৈরি পোশাক খাতের স্বার্থে বিজিএমইএর অনুরোধের পরিপ্রেক্ষিতে এমন নির্দেশনা দেওয়া হয়েছে বলে জানা গেছে। গত ১৩ মার্চ এনবিআর চেয়ারম্যান বরাবর সংগঠনের পক্ষ থেকে চিঠি দিয়ে অনুরোধ করা হয়েছিল বলে জানা গেছে।

ঋণ পুনঃতফসিলের সুযোগে ৩ মাসে খেলাপি ঋণ কমেছে ৮৭ হাজার কোটি টাকা

ফায়ার সার্ভিসের ৪ কর্মকর্তার উপপরিচালক পদে পদোন্নতি

ইসলামি ব্যাংকিং ও ফাইন্যান্সের বর্তমান অবস্থা নিয়ে ঢাকায় গোলটেবিল আলোচনা

কাতারের এলএনজি উৎপাদন বন্ধে ইউরোপে গ্যাসের দাম বাড়ল ৫০ শতাংশ

এলএনজি উৎপাদন বন্ধ করে দিয়েছে কাতার

ফেব্রুয়ারিতে কমেছে রপ্তানি, আয়ও কমেছে ১২ শতাংশ

সোনার দাম ভরিতে ৫৪২৪ টাকা বেড়ে পৌনে ৩ লাখ টাকা

বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষের চেয়ারম্যানের পদত্যাগ

মধ্যপ্রাচ্যে সংকট: জ্বালানি-রেমিট্যান্সে নতুন শঙ্কা

মধ্যপ্রাচ্যে সংঘাতের মধ্যে তেলের দাম বেড়েছে, শেয়ার বাজারে পতন