হোম > অর্থনীতি

তরুণ উদ্যোক্তা তৈরিতে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের সমঝোতা স্মারক সই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে স্মারক সই অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশন ও সেভ দ্য চিলড্রেনের কর্মকর্তা। ছবি: আজকের পত্রিকা

তরুণদের উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে নতুন ব্যবসা সৃষ্টি, ব্যবসায় পরিকল্পনা, দক্ষতা উন্নয়ন, গবেষণা, পণ্যের বাজারজাতকরণ, বাজার সংযোগ এবং প্রযুক্তি ও উদ্ভাবনী উন্নয়নে যৌথ কর্মসূচি বাস্তবায়নের লক্ষ্যে একসঙ্গে কাজ করবে এসএমই ফাউন্ডেশন এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ।

আজ বুধবার (৪ মার্চ) আগারগাঁওয়ে এসএমই ফাউন্ডেশনের সম্মেলন কক্ষে এ বিষয়ে সমঝোতা স্মারক সই করেন দুই প্রতিষ্ঠানের কর্মকর্তারা।

এসএমই ফাউন্ডেশনের পক্ষে ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী এবং সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর পক্ষে কান্ট্রি ডিরেক্টর সুমন সেনগুপ্ত সমঝোতা স্মারক সই করেন।

অনুষ্ঠানে আরও ছিলেন এসএমই ফাউন্ডেশনের উপব্যবস্থাপনা পরিচালক ফারজানা খান ও মো. নাজিম হাসান সাত্তার, মহাব্যবস্থাপক মোহাম্মদ জাহাঙ্গীর হোসেন ও মো. আব্দুস সালাম সরদার, সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর অ্যাডভাইজর (পলিসি অ্যাডভোকেসি) জাফর উল্লাহ খান, সিনিয়র লিড (ইয়ুথ, চাইল্ড পোভার্টি অ্যান্ড ইকোনমিক রেজিলিয়েন্স) নিশাত আফরোজ মির্জা এবং হেড অব পার্টনারশিপ ইকবাল হোসাইন।

অনুষ্ঠানে এসএমই ফাউন্ডেশনের ব্যবস্থাপনা পরিচালক আনোয়ার হোসেন চৌধুরী বলেন, ঢাকার বাইরে কোনো কার্যালয় না থাকায় এসএমই ফাউন্ডেশন অংশীদার সরকারি-বেসরকারি সংস্থার মাধ্যমে সারা দেশের মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তাদের উন্নয়নে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করে থাকে। সেভ দ্য চিলড্রেন, বাংলাদেশ-এর সঙ্গে যৌথ কর্মসূচি বাস্তবায়নের মাধ্যমে তরুণদের শুধু চাকরি না খুঁজে উদ্যোক্তা হিসেবে গড়ে তুলতে এসএমই ফাউন্ডেশনের কার্যক্রম আরও জোরদার করা সম্ভব হবে।

উল্লেখ্য, বর্তমানে বাংলাদেশের অর্থনীতিতে এসএমই খাতের অবদান প্রায় ৩০ শতাংশ। বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর ২০২৪ সালের অর্থনৈতিক সমীক্ষা বলছে, দেশের প্রায় ১ কোটি ১৮ লাখ শিল্প প্রতিষ্ঠানের মধ্যে প্রায় ৯৯ শতাংশ কুটির, মাইক্রো, ক্ষুদ্র ও মাঝারি (সিএমএসএমই)। শিল্প খাতের মোট কর্মসংস্থানের প্রায় ৮৫ শতাংশ সিএমএসএমই খাতে। এই খাতে প্রায় ৩ কোটিরও বেশি জনবল কর্মরত আছে। অধিক জনসংখ্যা এবং সীমিত সম্পদের দেশ হিসেবে বাংলাদেশের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়ন ও কর্মসংস্থান সৃষ্টিতে এসএমই খাত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। দেশের অর্থনৈতিক, সামাজিক এবং পরিবেশগত সুরক্ষার মাধ্যমে এসএমই খাতের উন্নয়নের লক্ষ্যে এসএমই ফাউন্ডেশন সরকারের জাতীয় শিল্পনীতি, এসএমই নীতিমালা এবং এসডিজি বাস্তবায়নের লক্ষ্যে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করছে। ২০০৬ সালে প্রতিষ্ঠার পর থেকে শিল্প মন্ত্রণালয়ের আওতাধীন সংস্থা এসএমই ফাউন্ডেশনের বিভিন্ন কর্মসূচির সুবিধাভোগী প্রায় ২০ লাখ ক্ষুদ্র ও মাঝারি উদ্যোক্তা, যাদের ৬০ শতাংশই নারী-উদ্যোক্তা।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’