হোম > অর্থনীতি

দেশে আন্তর্জাতিক মানের দক্ষ পোশাক ডিজাইনার গড়তে বিজিএমইএ-লেকট্রার সমঝোতা স্মারক সই

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সমঝোতা স্বারক স্বাক্ষর অনুষ্ঠানে বিজিএমইএ ও লেকট্রার প্রতিনিধিরা। ছবি: বিজ্ঞপ্তি

দেশেই আন্তর্জাতিক মান সম্পন্ন ও দক্ষ পোশাক ডিজাইনার তৈরির লক্ষ্য ডিজাইন প্রশিক্ষণ খাতে আধুনিক প্রযুক্তি ও ডিজিটাল পদ্ধতি যুক্ত করতে উদ্যোগ নিয়েছে বাংলাদেশ পোশাক প্রস্তুতকারক ও রপ্তানিকারক সমিতি (বিজিএমইএ)। পোশাক এবং টেক্সটাইল শিল্পের জন্য ক্যাড–ক্যাম ও ডিজিটাল সমাধানে আন্তর্জাতিক প্রযুক্তি সংস্থা লেকট্রা সিঙ্গাপুর পিটিই লিমিটেডের সঙ্গে সমঝোতা স্মারক সই করেছে সংগঠনটি।

আজ বৃহস্পতিবার রাজধানীর উত্তরায় বিজিএমইএ কমপ্লেক্সে এক অনুষ্ঠানে বিজিএমইএ-এর পক্ষ থেকে ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান এবং লেকট্রা-এর পক্ষ থেকে ভাইস প্রেসিডেন্ট প্যাস্কাল পিয়েরা সমঝোতা স্মারক সই করেন।

বিজিএমইএ জানায়, তাদের শিক্ষার্থী ও প্রশিক্ষকদের জন্য লেকট্রা থেকে বিশেষ প্রশিক্ষণ গ্রহণ করে শিল্পের সর্বশেষ জ্ঞান ও প্রযুক্তিগত উৎকর্ষতা নিশ্চিত করা হবে।

সংগঠনটির ভারপ্রাপ্ত সভাপতি ইনামুল হক খান বলেন, ‘পোশাক শিল্পকে সামনের দিকে এগিয়ে নিয়ে যেতে হলে প্রযুক্তিনির্ভর দক্ষ মানবসম্পদ তৈরি করা অত্যাবশ্যক। লেকট্রার সঙ্গে এই কৌশলগত অংশীদারত্ব আমাদের শিক্ষার্থীদের বৈশ্বিক মানের প্রশিক্ষণ দিতে এবং বাংলাদেশের পোশাক খাতকে প্রতিযোগিতামূলক অবস্থানে রাখতে সহায়ক হবে।’

লেকট্রা সিঙ্গাপুরের ভাইস প্রেসিডেন্ট পিয়েরা প্যাস্কাল বলেন, ‘আমরা বিজিএমইএকে আমাদের শিক্ষা অংশীদার প্রোগ্রামে স্বাগত জানাতে পেরে অত্যন্ত আনন্দিত। এই অংশীদারত্বের মাধ্যমে আমরা ফ্যাশন প্রযুক্তির ক্ষেত্রে বাংলাদেশের তরুণ প্রতিভা বিকাশে সহায়তা করতে চাই।’

এই সমঝোতা স্মারকের আওতায় লেকট্রা তাদের বিশ্বমানের ক্যাড সফটওয়্যারের মতো সমাধানগুলোর ১৫টি সিটের জন্য বিজিএমইকে সম্পূর্ণ বিনামূল্যে লাইসেন্স দেবে। এ সফটওয়্যারগুলো ব্যবহারের মাধ্যমে বিজিএমইএ-এর শিক্ষার্থী ও প্রশিক্ষকেরা সর্বাধুনিক ডিজাইন, প্যাটার্ন তৈরি এবং মার্কার-মেকিং এ হাতে-কলমে প্রশিক্ষণ গ্রহণের সুযোগ পাবে। এর ফলে শিক্ষার্থীদের কর্মক্ষেত্রের জন্য প্রস্তুতি এবং বাজারে তাদের চাহিদা বহুগুণ বৃদ্ধি পাবে।

এ অংশীদারত্বের মাধ্যমে লেকট্রা-এর উন্নত নকশা (ডিজাইন) এবং পণ্য-উন্নয়ন প্রযুক্তিকে বিজিএমইএ-এর শিক্ষার্থীদের এবং শিল্প পেশাদারদের জন্য পরিচালিত প্রশিক্ষণ কর্মসূচিগুলোতে একীভূত করা হবে। যা ডিজাইন শিক্ষা, গবেষণা এবং দক্ষতা উন্নয়নকে শক্তিশালী করবে।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা