হোম > অর্থনীতি

দেশের বাজারে বাড়ল সোনা-রুপার দাম

আজকের পত্রিকা ডেস্ক­

ফাইল ছবি

সোনা ও রুপার দাম বাড়িয়েছে বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এক বিজ্ঞপ্তিতে তারা জানিয়েছে, তেজাবি সোনা ও রুপার (পিওর গোল্ড ও সিলভার) দাম বাড়ায় দেশের বাজারেও দাম বাড়ানো হয়েছে। বাজুসের নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ লাখ ৬৫ হাজার ৪২৯ টাকা। আর ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৬ হাজার ৮৮২ টাকা।

আজ শনিবার (২৮ ফেব্রুয়ারি) বাজুস স্ট্যান্ডিং কমিটি অন প্রাইসিং অ্যান্ড প্রাইস মনিটরিং এক জরুরি সভার মাধ্যমে এই দাম বৃদ্ধি করে। বাজুস জানিয়েছে, নতুন দাম আজ সকাল ১০টা ৩০ মিনিট থেকে কার্যকর হয়েছে। পরবর্তী ঘোষণা না দেওয়া পর্যন্ত দেশের সব জুয়েলারি প্রতিষ্ঠানে এই দাম বহাল থাকবে।

বিজ্ঞপ্তিতে বাজুস আরও জানায়, ২১ ক্যারেট সোনার দাম প্রতি ভরি ২ লাখ ৫৩ হাজার ৩৪২ টাকা। ১৮ ক্যারেটের সোনার প্রতি ভরির দাম ২ লাখ ১৭ হাজার ১১৩ টাকা। আর সনাতনী সোনার প্রতি ভরি ১ লাখ ৭৭ হাজার ৭৪০ টাকা।

অন্যদিকে রুপার দাম ২২ ক্যারেটে প্রতি ভরি দাঁড়িয়েছে ৬ হাজার ৮৮২ টাকায়। ২১ ক্যারেট রুপার প্রতি ভরি ৬ হাজার ৫৩২ টাকা। ১৮ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৫ হাজার ৫৯৯ টাকা। আর সনাতনী রুপার প্রতি ভরি ৪ হাজার ১৯৯ টাকা।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’