হোম > অর্থনীতি

বাড়ির নকশা অনুমোদনে লাগবে টিআইএন

নিজস্ব প্রতিবেদক

ঢাকা: বাড়ির নকশা অনুমোদন নিতে কর শনাক্তকরণ নম্বর (টিআইএন) বাধ্যতামূলক করার প্রস্তাব করেছেন অর্থমন্ত্রী আ হ ম মুস্তফা কামাল। আজ বৃহস্পতিবার জাতীয় সংসদে উত্থাপন করা প্রস্তাবিত বাজেটে তিনি এই প্রস্তাব করেন।

বাজেট বক্তৃতায় অর্থমন্ত্রী বলেন, কর নেট সম্প্রসারণে বাড়ির নকশা অনুমোদনে ও সমবায় সমিতির রেজিস্ট্রেশনে এবং দুই লাখ টাকার ঊর্ধ্বে সঞ্চয়পত্র ক্রয়ে ও পোস্টাল সেভিংস অ্যাকাউন্ট খুলতে টিআইএন গ্রহণের বাধ্যবাধকতা আরোপের প্রস্তাব করছি।

করের আওতা বাড়ানোর পদক্ষেপের অংশ হিসেবে বাড়ি তৈরির নকশা অনুমোদনে টিআইএন বাধ্যতামূলক করা হচ্ছে। আয়কর অধ্যাদেশ অনুযায়ী, বর্তমানে ৩৬ ধরনের কাজে ইটিআইএন বাধ্যতামূলক করা আছে।

 ২০১৩-১৪ অর্থবছরের বাজেটে বাড়ির মালিকদের থেকে আয়কর আদায় বাড়াতে ভাড়া সংগ্রহের তথ্য পৃথক ব্যাংক হিসাব খুলে আদায়ের নিয়ম করা হয়। পরে সেই সিদ্ধান্ত থেকে সরে আসে সরকার।

আরও পড়ুন:

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা