হোম > অর্থনীতি

সাধারণ বিমা কোম্পানির এজেন্ট লাইসেন্স স্থগিত

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

দেশের সকল সাধারণ বিমা কোম্পানির (নন-লাইফ ইনস্যুরেন্স) ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করেছে বীমা উন্নয়ন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ (আইডিআরএ)। এর ফলে দেশে ৪৬টি সাধারণ বিমা কোম্পানি আর কোনো এজেন্ট কমিশন দিতে পারবে না।

আজ বুধবার আইডিআরএর পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়, আইডিআরএর উপসচিব ও পরিচালক (প্রশাসন) আহম্মদ এহসান উল হান্নান স্বাক্ষরিত নির্দেশনায় সাধারণ বিমা কোম্পানির বিমা ব্যবসাসংক্রান্ত সমস্যাগুলো উত্তরণের নিমিত্ত আইডিআরএ কর্তৃক সকল নন-লাইফ ব্যক্তি এজেন্ট লাইসেন্স স্থগিত করা হয়েছে।

এর ফলে চলতি বছরের ১ জানুয়ারি থেকে নন-লাইফ বিমা ব্যবসায় কোনো ব্যক্তি এজেন্ট থাকবে না বিধায় নন-লাইফ বিমা ব্যবসা পরিচালনার ক্ষেত্রে ব্যক্তি এজেন্ট কমিশন বা কমিশনের নামে কোনো ধরনের আর্থিক সুবিধা দেওয়ার সুযোগ নেই। এই নির্দেশনার ব্যত্যয় বিমা আইন ২০১০-এর ৫৮ (১) ধারার লঙ্ঘন এবং শাস্তিযোগ্য হবে।

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা

বাজারে এল ওয়ালটনের নতুন স্মার্ট ফোন ‘য্যানন এক্স ২২ ৫ জি’