হোম > অর্থনীতি

আদমজী ইপিজেডে চীনা কোম্পানির ৫৯ লাখ ডলার বিনিয়োগ

জিদালাই কোম্পানি লিমিটেড ৫৮ লাখ ৫০ হাজার মার্কিন ডলার বিনিয়োগে আদমজী ইপিজেডে একটি জিপার পুলার তৈরির কারখানা স্থাপন করতে যাচ্ছে। চীনা মালিকানাধীন এ কোম্পানি বার্ষিক ৭ কোটি পিস জিপার পুলার তৈরি করবে, যেখানে ১৮৯ জন বাংলাদেশি নাগরিক কর্মসংস্থানের সুযোগ পাবে। 

উল্লেখ্য, জিদালাই কোম্পানি বিশ্ববিখ্যাত জিপার ব্র্যান্ড ‘ওয়াইকেকে’–এর একটি কৌশলগত ব্যবসায়িক অংশীদার। 

আজ বুধবার ঢাকাস্থ বেপজা নির্বাহী দপ্তরে জিদালাই কোম্পানি লিমিটেডের সঙ্গে চুক্তি স্বাক্ষর করে বেপজা। বেপজার সদস্য (বিনিয়োগ উন্নয়ন) মো. আশরাফুল কবীর এবং জিদালাই কোম্পানি লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক সু সেহ-মিন নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন। 

বেপজার নির্বাহী চেয়ারম্যান মেজর জেনারেল আবুল কালাম মোহাম্মদ জিয়াউর রহমান চুক্তি স্বাক্ষর অনুষ্ঠান প্রত্যক্ষ করেন। 

বেপজাকে তাদের বিনিয়োগ গন্তব্য হিসেবে নির্বাচন করায় জিদালাই কোম্পানিকে ধন্যবাদ জানান বেপজার নির্বাহী চেয়ারম্যান। তিনি বলেন, ৪৪ বছর ধরে বিনিয়োগকারীদের সেবা প্রদানের মাধ্যমে বিনিয়োগ আকর্ষণের ক্ষেত্রে বেপজা বাংলাদেশের একটি অন্যতম সফল প্রতিষ্ঠান। তিনি জিদালাই কোম্পানিকে সুষ্ঠুভাবে ব্যবসা পরিচালনায় সব ধরনের সহায়তার আশ্বাস দেন। 

চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে বেপজার সদস্য (প্রকৌশল) মোহাম্মদ ফারুক আলম, সদস্য (অর্থ) আ ন ম ফয়জুল হক, নির্বাহী পরিচালক (প্রশাসন) আ. স. ম. জামশেদ খোন্দকার, নির্বাহী পরিচালক (বিনিয়োগ উন্নয়ন) মো. তানভীর হোসেন, নির্বাহী পরিচালক (এন্টারপ্রাইজ সার্ভিসেস) মো. খুরশিদ আলম এবং নির্বাহী পরিচালক (জনসংযোগ) এ. এস. এম. আনোয়ার পারভেজসহ প্রতিষ্ঠানটির প্রতিনিধিবর্গ এবং ওয়াইকেকে বাংলাদেশ পিটিই লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক জিন দেগুচি উপস্থিত ছিলেন।

সোনার দাম টানা দুই দফায় বাড়ল ১২০৭২ টাকা

ইরান-যুক্তরাষ্ট্র যুদ্ধবিরতির ইঙ্গিতে কমল তেলের দাম, মার্চের পর সর্বনিম্ন

টিআইএন বাধ্যবাধকতা: ব্যাংক হিসাব-সঞ্চয়ে ভাটা পড়ার ভয়

ইসলামী ব্যাংকের পুরো পর্ষদ বাতিল, প্রশাসক নিয়োগ দিয়ে নিয়ন্ত্রণ নিল কেন্দ্রীয় ব্যাংক

বিশ্বকাপ ঘিরে নগদের কুইজ-রিচার্জ ক্যাম্পেইন, থাকছে আকর্ষণীয় পুরস্কার

ফের চালু হচ্ছে ঢাকা-নারিতা রুটে বিমানের ফ্লাইট, কাল সংবাদ সম্মেলন

এলজিইডির ক্রিম প্রকল্পের জিসিএফ রিজিওনাল টিমের মিশন সম্পন্ন

বাজেটে সৌরবিদ্যুতে সরকারি সুবিধা সীমিত গোষ্ঠীর মধ্যে আটকে গেছে: বিএসআরইএ

অলিগার্কদের নির্মূল করাই বিএনপি সরকারের লক্ষ্য: মির্জা ফখরুল

বাজেটে নতুন ১০ উদ্যোগ: অর্থনীতিতে গতি ফেরানোর আশা