হোম > সারা দেশ > সিলেট

সিলেটের যেসব এলাকায় মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না

সিলেট প্রতিনিধি

ফাইল ছবি

জরুরি মেরামত ও রক্ষণাবেক্ষণ কাজের জন্য সিলেট নগরের কয়েকটি এলাকায় আগামীকাল মঙ্গলবার ৮ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না। সকাল ৮টা থেকে বিকেল ৪টা পর্যন্ত বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

আজ সোমবার বিদ্যুৎ উন্নয়ন বোর্ডের (পিডিবি) বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলী শামছ-ই-আরেফিন স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ৩৩/১১ কেভি বালুচর ফিডারের আওতাধীন বালুচর, শান্তিবাগ আ/এ, সোনার বাংলা আ/এ, আলুরতল, কৃষি ভার্সিটি, গোপালটিলা, নতুন বাজার, উত্তর বালুচর, আল-ইসলাহ, আরামবাগ, বালুচর ছড়ারপাড়, দলাদলি চা-বাগান, ফোকাস, টিলাগড় ও আশপাশ এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।

বিজ্ঞপ্তিতে আরও জানানো হয়, কাজ সম্পন্ন হলে নির্ধারিত সময়ের আগেই বিদ্যুৎ সংযোগ চালু হতে পারে। সাময়িক অসুবিধার জন্য বিদ্যুৎ উন্নয়ন বোর্ড গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও