হোম > সারা দেশ > সিলেট

আন্তবিশ্ববিদ্যালয় প্রোগ্রামিং প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন শাবিপ্রবির ডিফাইন কোডারস

শাবিপ্রবি প্রতিনিধি

আন্তবিশ্ববিদ্যালয় হ্যাকাথন প্রোগ্রামিং কোডিং (সামুরাই-২০২৪) প্রতিযোগিতায় চ্যাম্পিয়ন হয়েছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) দল ডিফাইন কোডারস। দলের সদস্যরা হলেন সফটওয়্যার ইঞ্জিনিয়ারিং বিভাগের ২০১৮-১৯ সেশনের শিক্ষার্থী নাফি উল্লাহ শাফিন, ১৯-২০ সেশনের শিক্ষার্থী মেহরাজুল ইসলাম ও শাওন মাজিদ। 

বাংলাদেশ-জাপান যৌথ ভেঞ্চার কোম্পানিসহ বেশ কয়েকটি জাপানি আইটি কোম্পানির সহযোগিতায় এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার ইঞ্জিনিয়ারিং বিভাগের আয়োজনে এই হ্যাকাথন প্রতিযোগিতার আয়োজন করা হয়। এতে দেশের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের ৪০৭ দল অংশগ্রহণ করে। এর মধ্যে ২৭ বিশ্ববিদ্যালয়ের ৪৬ দল ফাইনাল পর্বে অংশ নেওয়ার সুযোগ পায়। এর মধ্যে শাবিপ্রবির ৭ দল অংশ নেয়। 

নিজের অনুভূতি জানিয়ে চ্যাম্পিয়ন দলের সদস্য মেহরাজুল ইসলাম বলেন, ‘এটা বাংলাদেশের সবচেয়ে বড় হ্যাকাথন প্রোগ্রাম ছিল। আমাদের দিক থেকে সর্বোচ্চ চেষ্টা করেছিলাম। তাই চ্যাম্পিয়ন হওয়ার পর খুব ভালো লেগেছে, যা ভাষায় প্রকাশ করা যায় না। ভবিষ্যতেও দেশ-বিদেশে এমন মেগা ইভেন্টে অংশগ্রহণ করে বিশ্ববিদ্যালয়ের জন্য সুনাম বয়ে নিয়ে আসতে চাই।’ 

চ্যাম্পিয়নদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ বলেন, ‘বর্তমানে আমাদের বিশ্ববিদ্যালয় শিক্ষা, গবেষণা, সুশাসন ও অবকাঠামোগত এগিয়ে যাচ্ছে। এতে আমাদের বিশ্ববিদ্যালয় থেকে পাস করা শিক্ষার্থীরা দেশ-বিদেশের বিভিন্ন জায়গায় সুনামের সঙ্গে কাজ করে আসছে। আমরাও শিক্ষক, শিক্ষার্থীদের সুবিধার্থে বিভিন্ন ধরনের সুযোগ-সুবিধা বাড়িয়েছি, এটা চলমান রয়েছে।’ 

উপাচার্য আরও বলেন, ‘আগামী কয়েক বছরের মধ্যে এই বিশ্ববিদ্যালয় আন্তর্জাতিক র‍্যাঙ্কিংয়ে ভালো করবে। এতে আমরা ডিস্টিংগুইশ প্রফেসর নিয়োগ দিয়েছি। এ ছাড়া এপিএ র‍্যাঙ্কিংয়েও দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে দ্বিতীয় অবস্থানে রয়েছি। আশা করছি ভবিষ্যতে প্রথম হব।’ বিশ্ববিদ্যালয়কে এগিয়ে নিতে সবার সহযোগিতা কামনা করেন উপাচার্য।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন