হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বিমানের যাত্রীবিহীন সিটের নিচে মিলল ৮টি সোনার বার

আজকের পত্রিকা ডেস্ক­

প্রতীকী ছবি

বিমান বাংলাদেশ এয়ারলাইনসের যাত্রীবিহীন সিটের নিচে লুকানো ৮টি সোনার বার উদ্ধার করেছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ। গতকাল শুক্রবার দুবাই থেকে আসা বিমানের বিজি-২৪৮ ফ্লাইট থেকে বারগুলো জব্দ করা হয়েছে।

এক সংবাদ বিজ্ঞপ্তিতে জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) জানিয়েছে, শুক্রবার গোপন সংবাদের ভিত্তিতে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-২৪৮ ফ্লাইটে অভিযান চালায় সিলেট কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট কর্তৃপক্ষ। অভিযানে যাত্রীবিহীন সিটের নিচে বিশেষ কৌশলে লুকানো মোট ৯৩৩ গ্রাম ওজনের ৮টি সোনার বার জব্দ করা হয়। তবে এ ঘটনায় সংশ্লিষ্ট কাউকে আটক করা হয়নি।

এতে আরও বলা হয়, রাষ্ট্রীয় স্বার্থে বিভিন্ন গোয়েন্দা সংস্থা, স্টেকহোল্ডার, যাত্রী ও জনসাধারণের সহায়তা কামনা করছে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষ।

উল্লেখ্য, সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে গত তিন মাসে ৯টি অভিযানে প্রায় ২১ কেজি ৩৪৬ গ্রাম সোনা আটক করা হয়েছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও