হোম > সারা দেশ > সিলেট

প্রবাসীকল্যাণমন্ত্রীকে ‘কটূক্তি’ করায় ডিজিটাল নিরাপত্তা আইনে যুবক গ্রেপ্তার

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি

সিলেটের জৈন্তাপুরে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদকে নিয়ে ‘কটূক্তি’ করে সামাজিক যোগাযোগমাধ্যমে স্ট্যাটাস দেওয়ায় ডিজিটাল নিরাপত্তা আইনে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। জৈন্তাপুর মডেল থানার পুলিশের একটি দল সিলেট শহরের সোবহানিঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

এর আগে গত ৯ জুন সকালে জৈন্তাপুর ইউনিয়নের কার গ্রামের মনির আহমদ (৩৮) তাঁর ফেসবুক আইডি থেকে প্রবাসীকল্যাণমন্ত্রীর ছবি ব্যবহার করে কটূক্তি করে ফেসবুকে একটি স্ট্যাটাস দেয়। ওই স্ট্যাটাসে মনির শতাধিক ব্যক্তিকে ট্যাগ করেন।

এ ঘটনায় জৈন্তাপুর উপজেলা ছাত্রলীগের নেতা সাব্বির আহমদ রানা (২৬) বাদী হয়ে জৈন্তাপুর মডেল থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেন। মামলার পর জৈন্তাপুর মডেল থানা-পুলিশের একটি দল সিলেট শহরের সোবহানিঘাট এলাকা থেকে মনিরকে আটক করে। 

মামলার বাদী সাব্বির আহমদ বলেন, ‘মনির একটি গোষ্ঠীর মদদে মন্ত্রীর দীর্ঘদিনের অর্জিত সম্মান নষ্ট করতে অপচেষ্টা চালাচ্ছেন। তাঁকে আইনের আওতায় আনতেই মামলা দায়ের করি।’

জৈন্তাপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম দস্তগীর আহমদ বলেন, ‘ছাত্রলীগ নেতার করা মামলায় সিলেট শহর থেকে মনিরকে আটক করা হয়েছে। শুক্রবার বেলা ১১টায় মনিরকে বিশেষ আদালতের মাধ্যমে হাজতে পাঠানো হয়েছে।’

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন