হোম > সারা দেশ > সিলেট

সিলেটে হামের উপসর্গ নিয়ে ১ বছর বয়সী শিশুর মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় হামের উপসর্গ নিয়ে এক বছর বয়সী এক শিশুর মৃত্যু হয়েছে। এ নিয়ে বিভাগে হাম সন্দেহে ও নিশ্চিত মিলিয়ে মোট ২০ শিশুর মৃত্যু হলো। এ ছাড়া গত ২৪ ঘণ্টায় নতুন করে আরও আট শিশুর ল্যাব পরীক্ষায় শরীরে হামের উপস্থিতি নিশ্চিত করা হয়েছে। আজ বৃহস্পতিবার সিলেট ​বিভাগীয় স্বাস্থ্য পরিচালকের কার্যালয় থেকে প্রকাশিত প্রতিবেদন থেকে এ তথ্য জানা যায়।

মৃত শিশু সজিবুল ইসলাম (১) সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ফিটাইটিকর গ্রামের জাহিদুল ইসলামের ছেলে। বুধবার সিলেটের শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

বর্তমানে সিলেটের বিভিন্ন হাসপাতালে হাম সন্দেহে মোট ২৩৩ জন রোগী চিকিৎসাধীন। এর মধ্যে সর্বোচ্চ ৯২ জন ভর্তি আছে শহীদ শামসুদ্দিন আহমদ হাসপাতালে। আর গত ২৪ ঘণ্টায় আরও ৬৬ জন নতুন রোগী হাসপাতালে ভর্তি হয়েছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও