হোম > সারা দেশ > সিলেট

এরশাদের চেয়ারে বসবে এরিক: সিলেটে বিদিশা

সিলেট প্রতিনিধি

সারা দেশে জাতীয় পার্টির (জাপা) প্রধান কার্যালয়গুলোতে যে চেয়ারে হুসেইন মুহম্মদ এরশাদ বসতেন, সেই চেয়ারে এখন বসবেন তাঁর ছেলে এরিক এরশাদ। সেই স্বপ্নই দেখেন জাপার প্রতিষ্ঠাতা প্রয়াত এরশাদের সাবেক স্ত্রী বিদিশা।

আজ শুক্রবার বেলা ১১টার দিকে সিলেট জেলা পরিষদ অডিটরিয়ামে দলীয় এক সভায় এই আকাঙ্ক্ষার কথা বলেন বিদিশা। ২০২৪ সালের জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে এ সভার আয়োজন করা হয়। 

বিদিশা বলেন, ‘এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে, আমি সেই দিনের অপেক্ষায় আছি। ঢাকার পল্টনের অফিস, বনানীর অফিস, সিলেটের অফিস, চট্টগ্রামের অফিস, রাজশাহী ও রংপুরের অফিসে এইচ এম এরশাদের চেয়ারে এরিক এরশাদ বসবে।’ 

এরিক এরশাদের জীবন যারা কঠিন করে দিয়েছে, তিনি তাদের জীবন আরও কঠিন করে দেবেন বলেও হুঁশিয়ারি দেন বিদিশা। 

বিদিশা বলেন, ‘যাঁরা এখনো জাতীয় পার্টি ছেড়ে যাননি, যাঁরা এখনো পার্টির সঙ্গে আছেন, তাঁদের প্রতি কৃতজ্ঞ।’ 

সভা শেষে বিদিশা হতদরিদ্রদের মধ্যে শীতবস্ত্র বিতরণ করেন। পরে হজরত শাহজালাল (রহ.) ও হজরত শাহপরানের (রহ.) মাজার জিয়ারতের মাধ্যমে ২০২৪ সালের নির্বাচনী কার্যক্রমের সূচনা করেন।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও