হোম > সারা দেশ > সিলেট

সিলেটে র‍্যাবের হেফাজতে হত্যা মামলার আসামির ‘আত্মহত্যা’

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে র‍্যাবের হেফাজতে থাকা তানভীর চৌধুরী নামে হত্যা মামলার এক আসামির মরদেহ উদ্ধার করা হয়েছে। গতকাল রোববার সকালে সিলেটের শ্রীরামপুর এলাকার র‍্যাব-৯-এর কার্যালয় থেকে তাঁর লাশ উদ্ধার করা হয়। তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেছেন বলে দাবি করেছে র‍্যাব। এর আগে শনিবার রাতে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৯।

তানভীর চৌধুরী গাজীপুর এলাকার বাসিন্দা। তিনি নওগাঁ জেলার একটি হত্যা মামলার একমাত্র আসামি ছিলেন।

র‍্যাব জানায়, নওগাঁ জেলার একটি থানার হত্যা মামলার আসামি তানভীর চৌধুরী। গত শনিবার রাতে তাঁকে সিলেটের জৈন্তাপুর উপজেলা থেকে গ্রেপ্তার করে র‍্যাব। পরে তাঁকে শ্রীরামপুর এলাকার র‍্যাব-৯-এর কার্যালয়ে নিয়ে আসা হয়। সেখানে তাঁকে রাতে শোয়ার জন্য একটি কম্বল দেওয়া হয়েছিল। সকাল সাড়ে ৮টার দিকে তিনি গলায় কম্বল পেঁচিয়ে আত্মহত্যা করেন। পরে তাঁর লাশ উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজের মর্গে পাঠানো হয়।

র‍্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া) কে এম শহিদুল ইসলাম সোহাগ আজ সোমবার আজকের পত্রিকাকে বলেন, ‘তানভীর চৌধুরী গতকাল সকাল সাড়ে ৮টার দিকে আত্মহত্যা করেন। আমাদের সিসিটিভি ফুটেজে স্পষ্ট দেখা গেছে, তাঁকে গায়ে জড়ানোর জন্য দেওয়া কম্বল গলায় পেঁচিয়ে তিনি আত্মহত্যা করেন। এটি তাঁর পরিবার, জেলা প্রশাসন, পুলিশ ও জনপ্রতিনিধিরা দেখেছেন। পরে তাঁর লাশের ময়নাতদন্ত করে পরিবারের কাছে দেওয়া হয়েছে এবং স্বজনেরা নিয়ে গেছেন।’

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন