হোম > সারা দেশ > সিলেট

সুরমা নদী থেকে ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি

সিলেটের সুরমা নদী থেকে এক ইটভাটা শ্রমিকের লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার সকালে সিলেটের দক্ষিণ সুরমার ঝালোপাড়া এলাকার ঝালোপাড়া মসজিদ ঘাট থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত শ্রমিকের নাম মো. কাওসার আহমদ (৩৫)। তিনি সিলেটের জকিগঞ্জের উত্তর লোহারমহলের আতাউর রহমানের ছেলে।

তিনি সিলেটের দক্ষিণ সুরমা উপজেলার মোগলাবাজারে একটি ইটভাটায় কাজ করতেন। সেখানেই বাসা ভাড়া নিয়ে থাকতেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মোহাম্মদ সাইফুল ইসলাম বলেন, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। মরদেহটি কিছুটা পচে গেছে, তাই আঘাতের চিহ্ন আছে কি না, বোঝা যাচ্ছে না। কীভাবে মৃত্যু হয়েছে সেটি ময়নাতদন্তের পর বলা যাবে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও