হোম > সারা দেশ > সিলেট

ওসমানী হাসপাতালে পানির ট্যাংকের পলেস্তারা খসে কর্মীর মৃত্যু, সহকর্মীদের সড়ক অবরোধ

সিলেট প্রতিনিধি

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের পলেস্তারা খসে আউটসোর্সিং কর্মীর মৃত্যুর ঘটনায় আজ সোমবার তাঁর সহকর্মীরা সড়ক অবরোধ করেন। ছবি: আজকের পত্রিকা

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পানির ট্যাংকের পলেস্তারা খসে মো. সুমন হোসেন (৩৯) নামের একজন আউটসোর্সিং কর্মী মারা গেছেন। আজ সোমবার দুপুরে এ ঘটনা ঘটে। এদিকে সহকর্মীর মৃত্যুর ঘটনায় হাসপাতালসংলগ্ন সড়ক অবরোধ করে বিক্ষোভ করছেন আউটসোর্সিং কর্মীরা।

সুমন হোসেনের বাড়ি মাগুরার শ্রীপুর উপজেলার বিলনাথুরে। তাঁর বাবার নাম মো. ইসলাম হোসেন। সুমন হোসেন ওসমানী মেডিকেল মসজিদ কোয়ার্টারে থাকতেন।

জানা গেছে, দুপুরে মোবাইল ফোনে কথা বলতে বলতে মেডিকেল কলেজের ভেতর হযরত শাহজালাল ছাত্রাবাসের বিপরীতে পানির ট্যাংকসংলগ্ন বন্ধ থাকা একটি টিনশেডের দোকানের সামনে যান সুমন। হঠাৎ পানির ট্যাংকের পলেস্তারা খসে দোকানের ওপর পড়ে। পলেস্তারার আঘাতে তাঁর মাথা থেঁতলে যায়। উপস্থিত লোকজন তাঁকে হাসপাতালের জরুরি বিভাগে নিলে কর্তব্যরত চিকিৎসক জানান, সুমন মারা গেছেন।

এদিকে সুমনের মৃত্যুর ঘটনায় ক্ষোভ প্রকাশ করেছেন হাসপাতালের আউটসোর্সিং কর্মীরা। এ ঘটনার প্রতিবাদে ও দোষীদের শাস্তির দাবিতে এক ঘণ্টার কর্মবিরতি পালন করেন এবং দুপুরে হাসপাতাল চত্বরে বিক্ষোভ করেন তাঁরা।

হাসপাতালের কর্মীদের অভিযোগ, দীর্ঘদিন ধরে হাসপাতালের বিভিন্ন স্থাপনা ঝুঁকিপূর্ণ অবস্থায় থাকলেও কর্তৃপক্ষ তা সংস্কারের উদ্যোগ নেয়নি। এর ফলে এ দুর্ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (গণমাধ্যম) মোহাম্মদ সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, পানির ট্যাংকের পলেস্তারা খসে সুমনের মাথার ওপরে পড়লে তাঁর মৃত্যু হয়। তাঁর লাশ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। এ বিষয়ে লিখিত অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন