হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মাদক সেবন করিয়ে শিশুকে ধর্ষণের অভিযোগ

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে মাদকসেবন করিয়ে ১২ বছরের এক শিশুকে ধর্ষণের অভিযোগ পাওয়া গেছে। সিলেট রেলস্টেশন এলাকার একটি পরিত্যক্ত ভবনে নিয়ে ওই শিশুকে ধর্ষণ করা হয় বলে পুলিশ সূত্রে জানা গেছে। ঘটনার পর রেলওয়ে পুলিশ ওই শিশুকে উদ্ধার করে। পরবর্তীতে দক্ষিণ সুরমা থানা-পুলিশ এই ঘটনায় জড়িত যুবককে মঙ্গলবার সকাল ৬টার দিকে কদমতলী বাস স্ট্যান্ড এলাকা থেকে আটক করে।

এর আগে মঙ্গলবার ভোর ৪টার দিকে রেল স্টেশন এলাকায় ধর্ষণের ঘটনা ঘটে বলে স্থানীয়দের অভিযোগ।

আটককৃত ব্যক্তির নাম লোদন (৩৫)। তিনি রেল স্টেশন এলাকায় বসবাস করতেন।

স্থানীয়দের বরাতে পুলিশ জানায়, লোদন প্রায়ই নেশাগ্রস্ত অবস্থায় রেল স্টেশনে পড়ে থাকে। মঙ্গলবার ভোররাত আনুমানিক তিনটা থেকে সাড়ে তিনটার মধ্যে ভবঘুরে মেয়েকে ভুল বুঝিয়ে নিজের সঙ্গে নিয়ে যায়। প্রথমে মেয়েটিকে নেশাগ্রস্ত করে। পরে ধর্ষণ করে। এরপর স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে মেয়েটিকে উদ্ধার করে। পরবর্তীতে রেলওয়ে পুলিশ দক্ষিণ সুরমা থানা-পুলিশকে খবর দেয়। সকাল ৬টার দিকে থানা-পুলিশ কদমতলী বাস স্ট্যান্ড এলাকায় অভিযান দিয়ে লোদনকে আটক করে।

এ ব্যাপারে সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, স্থানীয়রা রেলওয়ে পুলিশকে খবর দেন। পরে রেল পুলিশ আমাদের জানায়। এর পরিপ্রেক্ষিতে একজনকে আটক করে থানায় নিয়ে আসা হয়েছে। অভিযুক্ত ওই মেয়েটির খোঁজ পাইনি। এমনকি তার বা তার পরিবারের পক্ষ থেকে কোনো অভিযোগ দায়ের করা হয়নি।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও