হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহতদের প্রত্যেক পরিবারকে ২০ হাজার টাকা দেবে প্রশাসন

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেটের দক্ষিণ সুরমায় দুই ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ১৪ জন নিহত হয়েছেন। এ ঘটনায় সিলেটের জেলা প্রশাসনের পক্ষ থেকে নিহত প্রত্যেকের পরিবারেকে ২০ হাজার টাকা দেওয়া হবে।

আজ বুধবার সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান জানান, দুর্ঘটনায় নিহত ব্যক্তিদের পরিবারকে ২০ হাজার এবং আহত ব্যক্তিদের পরিবারকে ১০ হাজার টাকা করে আর্থিক সহায়তা দেওয়া হবে।

নগর পুলিশের কোতোয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী মাহম‌ুদ বলেন, হাসপাতালে আসা স্বজনদের মাধ্যমে নিহত ব্যক্তিদের নাম-পরিচয় জানা গেছে। মরদেহগুলো সিলেটের এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে রাখা হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে মরদেহগুলো পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

এর আগে আজ ভোরে ঢাকা থেকে সিলেটগামী একটি আলুবোঝাই বড় ট্রাক ও দিনমজুরদের বহনকারী একটি পিকআপের মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে ঘটনাস্থলে ১১ জন মারা গেছেন। এর মধ্যে একজন নারী শ্রমিক রয়েছেন। আহত ১৫ জনকে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। হাসপাতালে নেওয়ার পর আরো তিনজনের মৃত্যু হয়েছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও