হোম > সারা দেশ > সিলেট

জৈন্তাপুরে পাহাড় কাটায় ২ লাখ টাকা জরিমানা

জৈন্তাপুর (সিলেট) প্রতিনিধি 

প্রশাসনের অভিযান। ছবি: সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন পাহাড় ও টিলা কর্তনকারীদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছে। অভিযানে পাহাড় কাটার অপরাধে এক ব্যক্তিকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) দিবাগত রাত দেড়টার দিকে জৈন্তাপুর উপজেলার নিজপাট ইউনিয়নের বারোগাতি গ্রামে অবৈধ উপায়ে পাহাড় ও টিলা কর্তনকারীদের ধরতে অভিযান চালানো হয়। জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেবের নেতৃত্বে চালানো হয় এই অভিযান। এ সময় এক ব্যক্তিকে আটক করা হয় এবং তাৎক্ষণিক মোবাইল কোর্ট পরিচালনা করে তাঁকে ২ লাখ টাকা জরিমানা করা হয়। অনাদায়ে তিন মাসের জেল দেওয়া হয়।

জৈন্তাপুরের সহকারী কমিশনার (ভূমি) পলি রানী দেব জানান, অবৈধ মাটি কাটা, পাহাড় ও টিলা কর্তন, বালু উত্তোলনের বিষয়ে উপজেলা প্রশাসন কঠোর অবস্থানে আছে। অভিযান অব্যাহত থাকবে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও