হোম > সারা দেশ > সিলেট

ফের করোনায় আক্রান্ত প্রবাসীকল্যাণ মন্ত্রী

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি

ফের করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী ইমরান আহমদ এমপি। আজ রোববার আজকের পত্রিকাকে বিষয়টি নিশ্চিত করেছেন মন্ত্রীর সহকারী একান্ত সচিব (এপিএস) মোহাম্মদ রাশেদুজ্জামান। এর আগে গতকাল শনিবার রাতে নমুনা পরীক্ষায় তাঁর করোনা শনাক্ত হয়েছে। 

এ বিষয়ে মোহাম্মদ রাশেদুজ্জামান বলেন, এ নিয়ে তৃতীয়বারের মতো করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন প্রবাসীকল্যাণ মন্ত্রী। বর্তমানে তিনি বাসায় অবস্থান করছেন এবং চিকিৎসা নিচ্ছেন। 

মোহাম্মদ রাশেদুজ্জামান আরও বলেন, সুস্থতার জন্য দেশবাসীর কাছে দোয়া চেয়েছেন মন্ত্রী। 

উল্লেখ্য, এর আগে ২০২০ সালের নভেম্বরে সস্ত্রীক করোনায় আক্রান্ত হন প্রবাসীকল্যাণ মন্ত্রী। পরে গত বছর দ্বিতীয়বারের মতো মন্ত্রী করোনায় আক্রান্ত হন। ওই সময়ও বাসায় আইসোলেশনে ছিলেন তিনি। 

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন