হোম > সারা দেশ > সিলেট

গোয়াইনঘাটে বাগানের দুই হাজার পানগাছের লতা কেটে ফেলল দুর্বৃত্তরা

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি 

কেটে ফেলা পানের ডাঁটা দেখে বিষণ্ন বাগানমালিক রিসন কংওয়াং। ছবি: আজকের পত্রিকা

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলংয়ে দুটি পান-সুপারির বাগানের দুই হাজার লতানো পানগাছ কেটে ফেলেছে দুর্বৃত্তরা। গতকাল সোমবার (২৮ জুলাই) দিবাগত রাতে উপজেলার পশ্চিম জাফলং ইউনিয়নের প্রতাপপুর ক্যাম্পসংলগ্ন লামাপুঞ্জি এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় বাগান দুটির মালিক লামাপুঞ্জির খাসিয়া জনগোষ্ঠীর হেডম্যান রিসন কংওয়াং ও গস্মিন ডিখার ক্ষতিগ্রস্ত হয়েছেন।

আজ মঙ্গলবার সকালে ক্ষতিগ্রস্ত বাগানমালিক রিসন জানান, গত রাতে দুর্বৃত্তরা তাঁদের বাগানের সব লতানো পানগাছের ডাঁটা কেটে ফেলেছে। পাহারাদারের কাছে খবর শুনে তাঁরা বাগানে ছুটে গিয়ে কাটা পানের লতাগুলো দেখতে পান। রিসন বলেন, ‘দুর্বৃত্তরা আমার সব শেষ করে দিয়েছে। আয়ের পথ নষ্ট করে দিয়ে আমাকে রাস্তায় বসিয়ে দিয়েছে। আমার সন্তানদের ভবিষ্যৎ নষ্ট করে দিয়েছে। এ ঘটনার ন্যায়বিচার চাই।’ রিসন জানান, এই দুটি বাগানের পানগাছ কেটে ফেলায় তাঁদের অন্তত ২০ লাখ টাকার ক্ষতি হয়েছে।

খবর পেয়ে গোয়াইনঘাট থানা-পুলিশের একটি টিম ঘটনাস্থল পরিদর্শন করেছে। গোয়াইনঘাট থানার পরিদর্শক (তদন্ত) কবির হোসেন বলেন, ‘লামাপুঞ্জি এলাকায় দুটি পান-সুপারির বাগানে দুর্বৃত্তদের পানগাছ কেটে ফেলার খবর জেনে তাৎক্ষণিকভাবে পুলিশ পাঠিয়েছি। এ বিষয়ে অভিযোগ পেলে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।’

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও