হোম > সারা দেশ > সিলেট

সিলেটে কাল থেকে পরিবহনশ্রমিকদের কর্মবিরতি ঘোষণা

সিলেট প্রতিনিধি

পরিবহনশ্রমিকদের সংবাদ সম্মেলন। ছবি: আজকের পত্রিকা

পাথর কোয়ারি খুলে দেওয়াসহ ছয় দফা দাবিতে আগামীকাল মঙ্গলবার থেকে সিলেটে পরিবহনশ্রমিকদের কর্মবিরতির ডাক দেওয়া হয়েছে। আজ সোমবার সন্ধ্যায় সিলেটের একটি অভিজাত রেস্তোরাঁয় সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস মালিক সমিতি ও সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের পক্ষ থেকে সংবাদ সম্মেলন করে এ কর্মসূচি ঘোষণা করা হয়। কর্মবিরতির ফলে আগামীকাল থেকে সিলেটে গণপরিবহনসহ কোনো যানবাহন চলবে না বলে ঘোষণা দেন নেতারা।

আগে তাঁদের পাঁচ দফা দাবি থাকলেও দাবিনামায় নতুন করে সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহারের দাবি যুক্ত করা হয়েছে। সম্প্রতি তাঁদের দাবির সঙ্গে একমত পোষণ করে তাঁদের আন্দোলনের সঙ্গে সংহতি প্রকাশ করে সিলেটের জেলা প্রশাসকের প্রত্যাহার চান সিলেট সিটি করপোরেশনের সাবেক মেয়র ও বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা আরিফুল হক চৌধুরী।

সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে সিলেট জেলা সড়ক পরিবহন বাস-মিনিবাস, কোচ-মাইক্রোবাস শ্রমিক ইউনিয়নের ময়নুল হক বলেন, ২০১৮ সাল থেকে সিলেটের সব পাথর কোয়ারি বন্ধ। এতে পাথরসংশ্লিস্ট সবাই চরম দুর্ভোগে রয়েছেন। সরকার পাথর লুটপাট বন্ধ করতে না পারলেও বৈধভাবে পাথর উত্তোলন ও পরিবহন করতে দিচ্ছে না।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও