হোম > সারা দেশ > সিলেট

ওসমানী হাসপাতালের সিঁড়িতে পরিচ্ছন্নতাকর্মীর লাশ

নিজস্ব প্রতিবেদক, সিলেট

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের একটি ভবনের সিঁড়ি থেকে এক পরিচ্ছন্নতাকর্মীর লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাসপাতালটির পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে লাশটি উদ্ধার করা হয়। 

নিহত আলী হোসেন (৫২) ঢাকার আশুলিয়ার কুন্দলবাগ এলাকার মৃত আবু সিদ্দিকের ছেলে। তিনি পরিচ্ছন্নতাকর্মী হিসেবে ওসমানী হাসপাতালে কর্মরত ছিলেন। 

পুলিশ জানায়, আলী হোসেন দীর্ঘদিন ধরে হৃদরোগে আক্রান্ত ছিলেন। মঙ্গলবার দিবাগত রাতে ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের পরিবার পরিকল্পনা অফিসের সিঁড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার করা হয়। লাশের পাশে কীটনাশকের একটি বোতল পাওয়া গেছে। 

এসব তথ্য নিশ্চিত করে কোতোয়ালি থানার ওসি তদন্ত সুমন কুমার চৌধুরী বলেন, এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হয়েছে। লাশের পাশে কীটনাশকের বোতল পাওয়া গেছে। 

ধারণা করা হচ্ছে, এটি আত্মহত্যা। মরদেহ ময়নাতদন্তের জন্য ওসমানী হাসপাতালের মর্গে লাশ রাখা আছে বলে জানান তিনি। 

এ বিষয়ে ওসমানী হাসপাতালের উপপরিচালক ডা. সৌমিত্র চক্রবর্তী বলেন, ‘ঘটনাটি স্বাভাবিক মনে হচ্ছে না। উনার একজন মেয়ে ঢাকায়, সে আসলে ময়নাতদন্ত করা হবে।’

অবৈধভাবে বালু তোলার সময় বালুচাপায় যুবকের মৃত্যু

সিলেটে কিশোর গ্যাংয়ের ৫ সদস্য আটক

অবৈধভাবে বালু ও পাথর তুললে ধরে পুলিশে দেবেন: মন্ত্রী আরিফুল হক

ঈদের আগে শিল্প-কারখানার শ্রমিকদের বকেয়া বেতন-ভাতা পরিশোধ করা হবে: বাণিজ্যমন্ত্রী

জৈন্তাপুরে ট্রাকের ধাক্কায় এএসআই নিহত, আহত ১

৭০০ বছর ধরে গণ-ইফতারের ঐতিহ্য শাহজালাল (রহ.) দরগাহে

অধিকাংশ কর্মচারী সময়মতো অফিসে অনুপস্থিত, প্রশাসক বললেন রোববার থেকে ব্যবস্থা

বরেণ্য শিক্ষক সফিউদ্দিন আহমদের ইন্তেকাল

প্রাইভেট কার থেকে ওয়াকিটকি ও চায়নিজ কুড়াল উদ্ধার, গণঅধিকার নেতা কারাগারে

ওসিকে গালাগালের অভিযোগে গ্রেপ্তার বিএনপি নেতার জামিন