হোম > সারা দেশ > সিলেট

মেছোবাঘের আক্রমণে খামারের ৫৩০টি হাঁস মারা গেছে 

প্রতিনিধি

ফেঞ্চুগঞ্জ, (সিলেট): সিলেটের ফেঞ্চুগঞ্জে হাঁসের খামারে মেছোবাঘের আক্রমণে ৫৩০টি হাঁস মারা গেছে। উপজেলার উত্তর কুশিয়ারা ইউনিয়নের কোনাপাড়া গ্রামে গত বুধবার রাতে এ ঘটনা ঘটে। খামারের সবকটি হাঁস মারা যাওয়ায় পথে বসেছেন খামারি ছাখন মিয়া।

জানা যায়, দশ বছর ধরে নিজ বাড়িতে হাঁসের খামার করে নিজের সংসার চালান ছাখন মিয়া। হাঁসের ডিম বিক্রি করে সংসারের যাবতীয় খরচসহ হাঁসের খাবার কিনতেন। প্রথমে ৫০টি হাঁস দিয়ে খামার শুরু করলে দিনে দিনে খামারে হাঁসের সংখ্যা বৃদ্ধি পেয়েছে।

স্থানীয় বাবুল মিয়া, আব্দুল হালিম ও সবুজ আহমদ জানান, গত বৃহস্পতিবার ভোরে খামারে এসে ছাখন মিয়া দেখতে পান সব কটি হাঁস মৃত পড়ে আছে। চোখের সামনে নিজের লালন-পালন করা মৃত হাঁস দেখে কান্নায় ভেঙে পড়েন ছাখন। মৃত সব কটি হাঁসের গলায় কামড়ের দাগ দেখা যায়।

ছাখন মিয়া বলেন, `আমি গরিব মানুষ। খামার হলো আমার সম্বল। মেছোবাঘের কামড়ে আমার খামারের সব হাঁস মারা গেছে। এখন আমি কী করব বলে' কান্নায় ভেঙে পড়েন তিনি। 

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও