হোম > সারা দেশ > সিলেট

সিলেটে নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেটে নাশকতার মামলায় সাবেক ছাত্রলীগ নেতা আকরামকে গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন র‌্যাব-৯। মঙ্গলবার এক বিজ্ঞপ্তিতে বিষয়টি জানিয়েছেন র‌্যাব-৯-এর অতিরিক্ত পুলিশ সুপার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

গ্রেপ্তারকৃত ব্যক্তি সিলেট সদর উপজেলা যুবলীগ নেতা আকরামুল ইসলাম মান্না ওরফে আকরাম (৩০) সিলেটের শাহপরান (রহ.) থানার দলইপাড়ার হাবিব মিয়ার ছেলে। তিনি সিলেট সদর উপজেলা ছাত্রলীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক।

র‌্যাব জানায়, গতকাল সোমবার রাতে সিলেটের শাহপরান (রহ.) থানাধীন নোয়াগাঁও এলাকায় অভিযান পরিচালনা করে এসএমপির কোতোয়ালি মডেল থানার একটি মামলার এজাহার নামীয় একজন পলাতক আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তারকৃত আসামিকে কোতোয়ালি মডেল থানায় হস্তান্তর করা হয়েছে। এ ছাড়া, ওই মামলার অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারের লক্ষ্যে র‌্যাব-৯, সিলেটের চলমান গোয়েন্দা তৎপরতা ও অভিযান অব্যাহত রয়েছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও