হোম > সারা দেশ > সিলেট

শাকসু নির্বাচনের দাবিতে আজ রাত ৯টা পর্যন্ত শিক্ষার্থীদের আলটিমেটাম

সিলেট প্রতিনিধি

প্রশাসনিক ভবনের সামনে শিক্ষার্থীরা। ছবি : আজকের পত্রিকা

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচন (শাকসু) আগামীকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) হওয়ার নিশ্চয়তা দিতে না পারলে কঠোর কর্মসূচি দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষার্থীরা। আজ সোমবার রাত ৯টার পর এই ঘোষণা না দিতে পারলে প্রশাসনকে পদত্যাগ করতে হবে বলে সাবধান করেন তারা।

আজ রাত ৮টায় প্রশাসনের সঙ্গে দীর্ঘসময় বৈঠক শেষে প্রশাসনিক ভবনের সামনে এ আলটিমেটাম দেন শিক্ষার্থীরা। রাত ৯টার ভিতরে সঠিক সিদ্ধান্ত না দিতে পারলে প্রশাসনের পদত্যাগসহ ক্যাম্পাসে বিদ্যুৎ, গ্যাস, পানি সরবরাহ অচলসহ কঠিন আন্দোলনের হুঁশিয়ারি দেন তারা।

এসময় শিক্ষার্থীরা বলেন, একটি দল ক্ষমতায় আসার আগেই অধিকার বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। শাকসু বন্ধ করতে পারলে, আর কোন ছাত্র সংসদ নির্বাচন তারা হতে দিবে না। শিক্ষার্থীরা আইন আদালতের মারপ্যাচে শাকসু নির্বাচন বন্ধ না করার আহ্বান জানান। সেইসঙ্গে শাকসু নির্বাচনের পক্ষে দেশের সকল শিক্ষার্থীদের একমত থাকার আহবান জানান তারা।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও