হোম > সারা দেশ > সিলেট

সাদাপাথর-কাণ্ড: সাহাব উদ্দিনকে দলীয় পদ ফিরিয়ে দিল বিএনপি

নিজস্ব প্রতিবেদক, সিলেট  

সাহাব উদ্দিন। ছবি: সংগৃহীত

সিলেটের ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্রের সাদাপাথর লুটের ঘটনায় জেলা বিএনপির সহসভাপতি সাহাব উদ্দিনের ‘স্থগিতাদেশ’ প্রত্যাহার করে প্রাথমিক সদস্য পদ ফিরিয়ে দেওয়া হয়েছে। আজ বৃহস্পতিবার বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব অ্যাডভোকেট রুহুল কবির রিজভী স্বাক্ষরিত এক চিঠিতে বিষয়টি নিশ্চিত করা হয়।

সিলেট জেলা বিএনপির সভাপতি আবদুল কাইয়ুম চৌধুরী আজকের পত্রিকাকে এই তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।

চিঠিতে বলা হয়েছে, ‘দলীয় শৃঙ্খলাবিরোধী কর্মকাণ্ডে জড়িত থাকার অভিযোগে সিলেট জেলা বিএনপির সহসভাপতি ও কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির সাবেক সভাপতি পদটি স্থগিত করা হয়।

‘আবেদনের প্রেক্ষিতে দলীয় সিদ্ধান্ত মোতাবেক আজ ১ জানুয়ারি, ২০২৬ তারিখ আপনার দলীয় স্থগিতাদেশ প্রত্যাহার করে শুধুমাত্র দলের প্রাথমিক সদস্য হিসেবে কার্যক্রম চালিয়ে যাওয়ার জন্য নির্দেশ প্রদান করা হয়েছে।

‘এই সিদ্ধান্ত অবিলম্বে কার্যকর হবে। এখন থেকে দলীয় নীতি ও শৃঙ্খলা মেনে দলকে শক্তিশালী ও গতিশীল করতে আপনি কার্যকর ভূমিকা রাখবেন বলে দল আশা রাখে।’

এর আগ গত বছর ভোলাগঞ্জ পর্যটনকেন্দ্র থেকে সাদাপাথর লুটের ঘটনায় জড়িত থাকার অভিযোগ ওঠে কোম্পানীগঞ্জ উপজেলা বিএনপির তৎকালীন সভাপতি সাহাব উদ্দিনের বিরুদ্ধে।

ওই বছরের ১১ আগস্ট দলের কেন্দ্রীয় দপ্তরের এক চিঠিতে ‘চাঁদাবাজি, দখলবাজিসহ বিএনপির নীতি ও আদর্শ পরিপন্থী অনৈতিক কর্মকাণ্ড’-এ জড়িত থাকার সুস্পষ্ট অভিযোগের ভিত্তিতে তাঁর দলীয় সব পদ স্থগিত করার কথা জানানো হয়। এরপর ১৩ সেপ্টেম্বর নগরীর আম্বরখানা এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে র‍্যাব-৯। নভেম্বরে তিনি জামিনে মুক্তি পান।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও