হোম > সারা দেশ > সিলেট

সিলেটে মে মাসে সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত

সিলেট প্রতিনিধি

সিলেট বিভাগে মে মাসে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও ৮৭ জন। যা গত দুই মাসের কিছুটা কম। আজ মঙ্গলবার এই প্রতিবেদন প্রকাশ করেছে নিরাপদ সড়ক চাই (নিসচা) সিলেট বিভাগীয় কমিটি।প্রতিবেদনে প্রকাশ করা হয়, মে মাসে সিলেট বিভাগে ২৯টি সড়ক দুর্ঘটনায় ৩১ জন নিহত ও ৮৭ জন আহত হয়েছেন। এর মধ্যে সবচেয়ে বেশি সড়ক দুর্ঘটনা ঘটেছে সিলেট ও হবিগঞ্জ জেলায়। সিলেট জেলায় ১৩টি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ৫৬ জন আহত হয়েছেন। সুনামগঞ্জ জেলায় পাঁচটি সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহত ও ১৭ জন আহত হয়েছেন।

আর মৌলভীবাজার জেলায় চারটি সড়ক দুর্ঘটনায় চারজন নিহত ও তিনজন আহত হয়েছেন। হবিগঞ্জ জেলায় সাতটি সড়ক দুর্ঘটনায় ১১ জন নিহত ও ১১ জন আহত হয়েছেন।

নিসচা সিলেট বিভাগীয় কমিটির সদস্যসচিব ও সিলেট জেলার আহ্বায়ক জহিরুল ইসলাম মিশু গণমাধ্যমে পাঠানো বিবৃতিতে জানান, পাঁচটি স্থানীয় দৈনিক পত্রিকা, অনলাইন পত্রিকার তথ্য, দুটি জাতীয় দৈনিক পত্রিকার তথ্য, অনুমেয় অনুজ্জ বা অপ্রকাশিত ঘটনা ও নিসচা সিলেটের শাখা সংগঠনগুলোর তথ্যের ভিত্তিতে নিসচা বিভাগীয় কমিটি এ প্রতিবেদন তৈরি করেছে।

প্রতিবেদনে আরও উল্লেখ করা হয়, মে মাসে সিলেট বিভাগে সড়ক দুর্ঘটনায় নিহতের মধ্যে ১১ জন মোটরসাইকেলচালক ও আরোহী, ছয়জন সিএনজিচালিত অটোরিকশা, লেগুনাচালক ও যাত্রী এবং পাঁচজন পথচারী রয়েছেন। এ ছাড়া নিয়ন্ত্রণ হারিয়ে গাড়ি উল্টে ছয়, মুখোমুখি সংঘর্ষে ১২ জন নিহত হয়েছেন। বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কায় একজন নিহত হয়েছেন। এ ছাড়া মে মাসে নিহত ৩১ জনের মধ্যে ২৩ জন পুরুষ, ছয়জন মহিলা ও দুজন শিশু রয়েছে। 

উল্লেখ্য, এপ্রিল মাসে সিলেট বিভাগে ৩৭টি সড়ক দুর্ঘটনায় ৪৪ জন নিহত ও ৭৫ জন আহত হয়েছিলেন।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও