হোম > সারা দেশ > সিলেট

মৌলভীবাজারে চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার

মৌলভীবাজার প্রতিনিধি

প্রতীকী ছবি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলায় রতন শুভকর (৩০) নামের এক চা-শ্রমিকের গলাকাটা লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ বুধবার বেলা ৩টার দিকে উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা-বাগান ফ্যাক্টরির ১ নম্বর সেকশন এলাকা থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত রতন শুভকর উপজেলার ইসলামপুর ইউনিয়নের চম্পারাই চা-বাগানের শুকটা শুভকরের ছেলে।

স্থানীয় সূত্রে জানা গেছে, আজ সকাল ১০টার দিকে রতন শুভকরের গলাকাটা লাশ ফ্যাক্টরির সামনে পড়ে থাকতে দেখা যায়। তাঁর হাত পেছনে বাঁধা ও মুখ বাঁধা অবস্থায় ছিল এবং গলায় ধারালো অস্ত্রের আঘাতের চিহ্ন দেখা যায়। স্থানীয় বাসিন্দারা কমলগঞ্জ থানা-পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে। চা-শ্রমিক হত্যার ঘটনায় চা-বাগান এলাকায় আতঙ্ক ও চাঞ্চল্য সৃষ্টি হয়েছে।

কমলগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল আউয়াল বলেন, হত্যার রহস্য উদ্‌ঘাটনের জন্য তদন্ত শুরু হয়েছে। জড়িত ব্যক্তিদের শনাক্ত করে আইনের আওতায় আনার চেষ্টা চলছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও