হোম > সারা দেশ > সিলেট

সিলেটের হাওরে লন্ডনপ্রবাসীর পোড়া লাশ উদ্ধার

সিলেট প্রতিনিধি

বুরহান উদ্দিন শফি। ছবি: আজকের পত্রিকা

সিলেটের জকিগঞ্জ উপজেলায় আগুনে পোড়া ও গলায় দড়িবাঁধা অবস্থায় বুরহান উদ্দিন শফি (৫৯) নামের এক লন্ডনপ্রবাসীর লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ মঙ্গলবার (৩ ফেব্রুয়ারি) দুপুরে উপজেলার সুলতানপুর ইউনিয়নের সাতঘরি ও বিলপার এলাকার মধ্যবর্তী কোনারবন্দ হাওর থেকে লাশটি উদ্ধার করা হয়।

নিহত বুরহান উদ্দিন শফি সুনামগঞ্জ জেলার জগন্নাথপুর উপজেলার মৃত সমছু মিয়ার ছেলে। সিলেট নগরীর আম্বরখানা এলাকায় তাঁর বাসা। তিনি লন্ডনে থাকতেন।

পুলিশ জানায়, গত ৩০ জানুয়ারি সিলেট থেকে কুলাউড়া যাওয়ার পথে নিখোঁজ হন বুরহান উদ্দিন। এ ঘটনায় স্বজনেরা সিলেটের এয়ারপোর্ট থানায় একটি নিখোঁজ ডায়েরিও করেন। আজ দুপুরে স্থানীয় বাসিন্দাদের কাছ থেকে খবর পেয়ে কোনারবন্দ হাওর থেকে তাঁর লাশ উদ্ধার করে পুলিশ। নিহত বুরহানের শরীরের বিভিন্ন অংশে আগুনে পোড়ার স্পষ্ট চিহ্ন ছিল এবং গলায় দড়ি প্যাঁচানো অবস্থায় ছিল। লাশের পাশে একটি লবণের প্যাকেটও পাওয়া যায়।

জকিগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রাজ্জাক বলেন, পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই) ও পুলিশের অপরাধ তদন্ত বিভাগের (সিআইডি) একটি টিম ঘটনাস্থলে এসে আঙুলের ছাপ সংগ্রহ করে লাশের পরিচয় শনাক্ত করে। পরে নিহতের স্বজনেরাও ঘটনাস্থলে পৌঁছে লাশের পরিচয় নিশ্চিত করেন। সুরতহাল প্রতিবেদন প্রস্তুত শেষে লাশ ময়নাতদন্তের জন্য সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। হত্যাকাণ্ডের রহস্য উদ্‌ঘাটনে তদন্ত চলছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও