হোম > সারা দেশ > সিলেট

সিকৃবির সিন্ডিকেট সদস্য হলেন বাণিজ্যমন্ত্রী মুক্তাদির ও এমপি তাহসিনা রুশদীর

‎নিজস্ব প্রতিবেদক, ঢাকা‎

সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর। ছবি: ফাইল ছবি

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়ের (সিকৃবি) সিন্ডিকেট সদস্য হিসেবে সিলেট-১ আসনের সংসদ সদস্য ও সরকারের শিল্প, বাণিজ্য এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের মন্ত্রী খন্দকার আবদুল মুক্তাদীর এবং সিলেট-২ আসনের সংসদ সদস্য তাহসিনা রুশদীর মনোনীত হয়েছেন।

সিলেট কৃষি বিশ্ববিদ্যালয় আইন, ২০০৬ এর ১৭ (১) (ছ) ধারা অনুযায়ী তাঁদের এই মনোনয়ন দিয়েছেন সংসদ নেতা ও প্রধানমন্ত্রী তারেক রহমান।

গত সোমবার সংসদ সচিবালয় থেকে সিকৃবির উপাচার্য অধ্যাপক আলিমুল ইসলামকে পাঠানো এক পত্রে তাঁদের মনোনয়নের বিষয়টি জানানো হয়।

সিকৃবির পক্ষ থেকে বিশ্ববিদ্যালয়ের আইন অনুযায়ী সিন্ডিকেট সদস্য হিসাবে দুইজন সংসদ সদস্যকে সংসদ নেতা কর্তৃক মনোনয়ন দিতে গত ৫ মার্চ সংসদ সচিবালয়ে চিঠি পাঠানো হয়েছিল।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও