হোম > সারা দেশ > সিলেট

আন্দোলনে ফুডপান্ডার দুই শতাধিক রাইডার

সিলেট প্রতিনিধি

সিলেটে ৮ দফা দাবি আদায়ের লক্ষ্যে সিলেটে আন্দোলন করেছে ফুডপান্ডার রাইডাররা। আজ রোববার ‘ফুডপান্ডা রাইডার সিলেট জোন’ এর উদ্যোগে নগরীতে মিছিল ও ফুডপান্ডা কার্যালয়ের সামনে অবস্থান কর্মসূচি পালন করেছে প্রায় দুই শতাধিক রাইডার। 

বেলা ২টায় সিলেট আলিয়া মাদ্রাসা মাঠ থেকে মিছিল শুরু করে জিন্দাবাজার ও বারুতখানাসহ নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে তারা। পরে মিরাবাজারস্থ ফুডপান্ডা অফিসের সামনে গিয়ে মিছিল শেষ করে সেখানে বিক্ষোভ প্রদর্শন ও অবস্থান কর্মসূচি পালন করে রাইডাররা। 

রাইডারদের ৮ দফা দাবিগুলো হলো, ডেলিভারি চার্জ বাড়ানো, ব্যাচ অনুযায়ী ডেলিভারি চার্জ চার্ট আকারে অফিসের দেওয়ালে টাঙানো, প্রত্যেক রাইডারকে ১ বছর মেয়াদে ১টি করে ব্যাগ ও ২টি টিশার্ট বিনা মূল্যে দিতে হবে, ১৮ বছরের নিচে কোনো রাইডার নিয়োগ দেওয়া যাবে না, কাস্টমারের কোনো অভিযোগের সত্যতা যাচাই না করে কোনো রাইডারকে শাস্তি দেওয়া যাবে না, প্রত্যেক রাইডারকে পরিচয়পত্র দিতে হবে, মোবাইলে ত্রুটির কারণে ফোন পরিবর্তন করলে সেই রাইডারকে অবগত না করে বরখাস্ত করা যাবে না এবং ওয়ালেটের টাকার লিমিট বাড়াতে হবে। 

এ সময় বক্তারা বলেন, তারা ন্যায্য দাবি আদায়ের লক্ষ্যে মাঠে নেমেছেন। সেই সঙ্গে ৮ দফা দাবির পাশাপাশি, স্বেচ্ছায় কর্মবিরতিতে যাওয়া রাইডারদের বন্ধ থাকা আইডি দ্রুত খুলে দেওয়ারও দাবি জানান তারা।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও