হোম > সারা দেশ > সিলেট

সিলেটে বন্ধুর ছুরিকাঘাতে যুবকের মৃত্যু

সিলেট প্রতিনিধি

প্রতীকী ছবি

সিলেট নগরীতে বন্ধু হাবিলের ছুরিকাঘাতে জুয়েল নামের এক যুবক মারা গেছেন। আজ রোববার (৩১ মে) বেলা সাড়ে ১১টার দিকে নগরীর রায়নগরের দপ্তরিপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় জুয়েলের বন্ধু মো. হাবিলকে আটকের পর মারধর করে পুলিশে দিয়েছেন স্থানীয় বাসিন্দারা।

নিহত জুয়েল (২৬) নগরীর রায়নগর দপ্তরিপাড়ার সাকেরের কলোনির বাসিন্দা। তাঁর বন্ধু হাবিল নগরীর শাহপরান (রহ.) থানাধীন বালুচর মঈনুল মিয়ার বাসার মো. আলীর ছেলে। নিহত জুয়েলের মূল বাড়ি ময়মনসিংহ জেলার গৌরিপুর থানার ভেরা ১০ নম্বর সিধলা ইউপি এলাকায়।

পুলিশ জানায়, জুয়েল ও মো. হাবিল বন্ধু ছিলেন। আজ বেলা ১১টার দিকে পূর্বশত্রুতার জেরে তাঁদের দুজনের মধ্যে মারামারি হয়। মারামারির একপর্যায়ে মো. হাবিল ভিকটিম জুয়েলকে টেনে পার্শ্ববর্তী গোয়ালীছড়া খালে ফেলে দেন এবং তাঁর সঙ্গে থাকা ধারালো সুইচ গিয়ার চাকু দ্বারা গলা, পিঠ ও বুকে একাধিক আঘাত করেন। পরে আশপাশের লোকজন জুয়েলকে উদ্ধার করে দ্রুত সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান এবং পুলিশে খবর দেন। হাসপাতালে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক জুয়েলকে মৃত ঘোষণা করেন।

সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপকমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে উপস্থিত হয়ে মো. হাবিলকে জনতার কাছ থেকে উদ্ধার করে চিকিৎসার জন্য সিলেট এম এ জি ওসমানী হাসপাতালে পাঠায়। এ বিষয়ে আইনি ব্যবস্থা প্রক্রিয়াধীন।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও