হোম > সারা দেশ > সিলেট

সিলেটে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা গ্রেপ্তার

সিলেট প্রতিনিধি

মতিউর রহমান। ছবি: সংগৃহীত

সিলেট সিটি করপোরেশনের ৪২ নম্বর ওয়ার্ডের সাবেক কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে (৫০) গ্রেপ্তার করেছে র‍্যাব। গতকাল বুধবার রাতে সিলেটের মোগলাবাজারের শ্রীরামপুর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। মতিউর রহমান দক্ষিণ সুরমার শ্রীরামপুরের মৃত নশিদ আলীর ছেলে।

আজ বৃহস্পতিবার র‍্যাবের পাঠানো এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।

র‍্যাবের বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল বুধবার রাত পৌনে ১১টার দিকে সিলেট মহানগর পুলিশ (এসএমপি) মোগলাবাজার থানার শ্রীরামপুর এলাকায় অভিযান চালিয়ে সাবেক ওয়ার্ড কাউন্সিলর ও আওয়ামী লীগ নেতা মতিউর রহমানকে গ্রেপ্তার করে।

আজ বৃহস্পতিবার সকালে র‍্যাবের সহকারী পুলিশ সুপার মো. মশিহুর রহমান সোহেল আজকের পত্রিকাকে বলেন, পরবর্তী আইনি ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে গ্রেপ্তার আসামিকে এসএমপির কোতোয়ালি থানায় হস্তান্তর করা হয়েছে। মামলার অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা

অবশেষে সংবাদ সম্মেলন করে জরিমানার ব্যাখ্যা দিলেন ওসমানীনগর ইউএনও