হোম > সারা দেশ > সিলেট

এবার ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’

সিলেট প্রতিনিধি

সিলেটে ইবনে সিনার সাইনবোর্ডে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’। ছবি: সংগৃহীত

সিলেটে বেসরকারি একটি হাসপাতালের ডিজিটাল সাইনবোর্ডে ভেসে উঠেছে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। গতকাল বুধবার দিবাগত রাতে নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের সাইনবোর্ডে এটি প্রদর্শন হয়। মুহূর্তে এর একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ে। এতে অবাক নেটিজেনরা।

জানা যায়, নগরীর সোবহানীঘাট ইবনে সিনা হাসপাতালের বিপরীতে নবনির্মিত একটি ভবনের সঙ্গে রাস্তার ওপর দিয়ে বাইপাস লেন করে সংযোগ দেওয়া হয়েছে। সেই বাইপাস লেনে স্থাপন করা ডিজিটাল সাইনবোর্ডটিতে হঠাৎ করে মধ্যরাতে ভেসে উঠে ‘জয় বাংলা, জয় বঙ্গবন্ধু’ লেখা। প্রত্যক্ষদর্শী কয়েকজন এর ছবি ও ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে আপলোড করেন। মুহূর্তে এটি ভাইরাল হয়।

এ ব্যাপারে হাসপাতালের এজিএম অ্যান্ড হেড অব বিজনেস ডেভেলপমেন্ট মোহাম্মদ ওবায়দুল হক বলেন, ‘এটি আমাদের নতুন তৈরি করা হয়েছে। যারা তৈরি করেছে, তারা এখনো এটি আমাদের কাছে হস্তান্তর করেনি। আমরা বিষয়টি তদন্ত করে দেখতেছি। তারা জানিয়েছে, এটি কেউ হ্যাক করে এই লেখাটি প্রদর্শন করিয়েছে।’

ব্রাজিলের পতাকা টাঙাতে গিয়ে বিদ্যুতায়িত কিশোর আইসিইউতে

সিলেটের কানাইঘাটে পুকুরে ডুবে দুই শিশুর মৃত্যু

সিলেটে ফের পরিবহনশ্রমিকদের ধর্মঘটের হুঁশিয়ারি

সাজাভোগ শেষে তামাবিল দিয়ে ৭ বাংলাদেশিকে ফেরত পাঠাল ভারত

মরিশাসে পুনরায় চালু হতে যাচ্ছে বাংলাদেশের শ্রমবাজার, জেনেভায় বৈঠক

সীমান্ত অপরাধ রোধে জাফলং সীমান্তে বিজিবি-জনসাধারণের যৌথ টহল

সিলেটে ৬ সাংবাদিক পেলেন ‘মাওলানা রশীদ আহমদ প্রেস লিগেসি অ্যাওয়ার্ড’

মে মাসে সিলেটে সড়কে নিহত ৫১, বেশি মোটরসাইকেল দুর্ঘটনা

সরকারকে ‘ফুঙ্গা’ বলে দুঃখপ্রকাশ জামায়াত নেতার, এমপি বললেন ‘পুরোনো মুখোশ’

ইঞ্জিন সংকটে ৫ ট্রেন বন্ধ, বিপাকে যাত্রীরা