হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সন্ধ্যায়

শেরপুর প্রতিনিধি

মো. মিজান মিয়া। ছবি: সংগৃহীত

শেরপুরে বজ্রপাতে মো. মিজান মিয়া (২১) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। বৃহস্পতিবার (৫ জুন) বিকেলে সদর উপজেলার চরপক্ষীমারী ইউনিয়নের সাতপাকিয়া মধ্যপাড়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত মিজান মিয়া ওই এলাকার কমল মিয়ার ছেলে।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার বিকেলে বৃষ্টির সময় মিজান বাড়ির বাইরে বের হলে আকস্মিক বজ্রপাতে গুরুতর আহত হন। পরে স্থানীয়রা তাঁকে উদ্ধার করে জামালপুর জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চরপক্ষীমারী ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান সোহেল মিয়া বলেন, বজ্রপাতে মিজান নামে এক যুবকের মৃত্যুর খবর পেয়ে তাৎক্ষণিকভাবে বিষয়টি উপজেলা নির্বাহী কর্মকর্তাকে অবহিত করা হয়েছে। তিনি জানান, মিজানের মা কিছুদিন আগে মারা গেছেন। তিনি এখনো বিয়ে করেননি এবং বৃহস্পতিবার সন্ধ্যায় তাঁর জন্য মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল।

সোহেল মিয়া আরও বলেন, মিজান ডেলিভারি ম্যান হিসেবে কাজ করতেন। পাশাপাশি বিভিন্ন নির্মাণ ও শ্রমভিত্তিক কাজের সঙ্গেও যুক্ত ছিলেন।

ঘটনার সত্যতা নিশ্চিত করে শেরপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহেল রানা বলেন, পরিবারের আবেদনের ভিত্তিতে নিহতের মরদেহ ময়নাতদন্ত ছাড়াই তাদের কাছে হস্তান্তর করা হয়েছে।

এ বিষয়ে শেরপুর সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আসমা বিনতে রফিক বলেন, ‘বজ্রপাতে মৃত্যুর বিষয়টি জেনেছি এবং পরিবারের সঙ্গে কথা হয়েছে। তাদের সহযোগিতার জন্য লিখিত আবেদন করতে বলা হয়েছে। আগামী রোববার আবেদন করলে সরকারিভাবে প্রয়োজনীয় সহায়তা দেওয়া হবে।’

তিনি আরও জানান, সাধারণত এ ধরনের ঘটনায় ক্ষতিগ্রস্ত পরিবারকে ২০ থেকে ২৫ হাজার টাকা আর্থিক সহায়তা দেওয়া হয়। পরিবারটি বেশি অসচ্ছল হলে খাদ্যসহায়তার ব্যবস্থাও করা হবে।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫