হোম > সারা দেশ > শেরপুর

নালিতাবাড়ীতে অটোরিকশার ভাড়া নির্ধারণ

নালিতাবাড়ী (শেরপুর) প্রতিনিধি 

প্রতীকী ছবি

শেরপুরের নালিতাবাড়ী পৌরসভায় সিএনজিচালিত অটোরিকশার ভাড়া নতুন করে নির্ধারণ করা হয়েছে। আজ রোববার (৫ এপ্রিল) দুপুরে পৌরসভা কার্যালয় থেকে জারি করা পৃথক বিজ্ঞপ্তিতে তিনটি রুটে নির্ধারিত ভাড়া ঘোষণা করা হয়।

বিজ্ঞপ্তি অনুযায়ী, নালিতাবাড়ী গাজীরখামার স্ট্যান্ড থেকে সিএনজিতে শেরপুর সদর পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৫০ টাকা। একইভাবে, নালিতাবাড়ী যোগানিয়া রোড স্ট্যান্ড থেকে নকলা পর্যন্ত ভাড়া নির্ধারণ করা হয়েছে ৪০ টাকা। এ ছাড়া নালিতাবাড়ী হাসপাতাল মোড় থেকে শেরপুর সদর পর্যন্ত ভাড়া আগের মতোই ৬০ টাকা বহাল রাখা হয়েছে।

পৌরসভা কর্তৃপক্ষ জানিয়েছে, নির্ধারিত ভাড়ার চেয়ে অতিরিক্ত ভাড়া আদায় করা হলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে। যাত্রীদের কাছ থেকে বাড়তি ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেলে কঠোর পদক্ষেপ নেওয়া হবে বলেও সতর্ক করা হয়েছে।

এ বিষয়ে প্রয়োজনীয় তথ্য বা অভিযোগ জানাতে পৌরসভা কার্যালয়ের সঙ্গে যোগাযোগের আহ্বান জানানো হয়েছে।

এর আগে জ্বালানি সংকটের কারণে সিএনজিস্ট্যান্ডগুলোয় যাত্রীর চাপ বেড়ে যায়। গত শুক্রবার সকাল থেকে তিনটি স্ট্যান্ডেই ভাড়া ৩০ থেকে ৪০ টাকা পর্যন্ত বাড়িয়ে নেওয়া হচ্ছিল, ফলে ভোগান্তিতে পড়েন সাধারণ যাত্রীরা। পরে অভিযোগের পরিপ্রেক্ষিতে আজ দুপুরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পৌর প্রশাসক রেজওয়ানা আফরীন আগের ভাড়া বহাল রাখার নির্দেশ দেন।

এ বিষয়ে রেজওয়ানা আফরীন আজকের পত্রিকাকে বলেন, সিএনজির ভাড়া বেশি নেওয়ার কোনো সুযোগ নেই। নির্ধারিত ভাড়া বহাল রাখতে নির্দেশনা দেওয়া হয়েছে। অতিরিক্ত ভাড়া আদায় করলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫