হোম > সারা দেশ > শেরপুর

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

শেরপুর প্রতিনিধি

ব্রাজিল সমর্থকদের উন্মাদনা। ছবি: আজকের পত্রিকা

ফুটবল বিশ্বকাপ-২০২৬ উপলক্ষে সীমান্তবর্তী জেলা শেরপুরে ব্রাজিল সমর্থকদের একটি আনন্দ র‌্যালি অনুষ্ঠিত হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে শেরপুর সরকারি কলেজ মাঠ থেকে শুরু হওয়া এ র‌্যালিতে তিন শতাধিক ভক্ত অংশ নেন। র‌্যালিটি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে আবার কলেজ মাঠে এসে শেষ হয়।

সারা দেশের মতো শেরপুরেও বিশ্বকাপ ঘিরে ফুটবল উন্মাদনা ছড়িয়ে পড়েছে। শহর থেকে প্রত্যন্ত গ্রামাঞ্চল পর্যন্ত এর প্রভাব পড়েছে বলে আয়োজকেরা জানিয়েছেন।

শেরপুর সরকারি কলেজ ব্রাজিল ফ্যানদের উদ্যোগে আয়োজিত র‌্যালিতে অংশগ্রহণকারীরা জার্সি পরে, বাঁশি হাতে এবং পতাকা নিয়ে উচ্ছ্বাস প্রকাশ করেন। ঢাক-ঢোল, স্লোগান ও করতালিতে কলেজ ক্যাম্পাস এবং আশপাশের পরিবেশ মুখরিত হয়ে ওঠে।

মিছিলে অংশ নিয়ে জেলা ছাত্রদলের সভাপতি ও ব্রাজিল সমর্থক নাঈম হাসান উজ্জ্বল বলেন, “নেইমারের নেতৃত্বে ব্রাজিল দল এবারও শৈল্পিক খেলা উপহার দেবে এবং বিশ্বমঞ্চে সাফল্য অর্জন করবে। আমাদের ঘরে ৫টি বিশ্বকাপ আছে। যারা অযথা তর্ক করতে আসেন, তারা আগে ৫টি বিশ্বকাপ নিয়ে দেখান।”

শেরপুর সরকারি কলেজের অনার্স প্রথম বর্ষের শিক্ষার্থী দিশা বলেন, “ব্রাজিল মানেই নান্দনিক ফুটবল। এবারের দলটি এবার বিশ্বকাপ জয়ের দাবিদার। ব্রাজিল ষষ্ঠ শিরোপা জিতে ‘হেক্সা’ পূরণ করবে ইনশাআল্লাহ।”

আয়োজক মেহের খান অপু, জাকির হোসেন ও আব্দুল আলিম বলেন, ব্রাজিলের ষষ্ঠ বিশ্বকাপ জয়ের স্বপ্ন নিয়েই এই আয়োজন। এই ধরনের আনন্দ র‌্যালি কলেজে ভ্রাতৃত্ব ও সম্প্রীতি আরও বাড়িয়ে তুলবে। এখানে আজ বর্তমান ও প্রাক্তন শিক্ষার্থীদের একটা মিলনমেলা হয়েছে। এমন আয়োজন আগামীতেও থাকবে।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫

শেরপুরে বজ্রপাতে যুবকের মৃত্যু, মেয়ে দেখতে যাওয়ার কথা ছিল সন্ধ্যায়