হোম > সারা দেশ > শেরপুর

সালমান শাহ হত্যার বিচার দাবিতে শেরপুরে মানববন্ধন

শেরপুর প্রতিনিধি

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভক্তরা। ছবি: আজকের পত্রিকা

চিত্রনায়ক সালমান শাহ হত্যার বিচারের দাবিতে শেরপুরে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন ভক্তরা। মঙ্গলবার (৪ নভেম্বর) সকালে শেরপুর প্রেসক্লাবের সামনে ‘সালমান শাহ ভক্তবৃন্দ’র ব্যানারে ওই মানববন্ধন কর্মসূচি পালন করা হয়।

মানববন্ধনে বক্তব্য দেন চলচ্চিত্র প্রযোজক খন্দকার মুন্তাহিদুল লিটন, জহিরুল ইসলাম রকিব, রাজীব আহমেদ, হারুন অর রশিদ, হাসেম সরকার, মো. সুমন প্রমুখ।

এ সময় বক্তারা অনুরোধ জানান, সালমান শাহ হত্যা মামলার আসামিরা যেন কোনোভাবেই আগাম জামিন না পান এবং দেশ থেকে বিদেশে পালিয়ে যাওয়ার সুযোগ না পান। একই সঙ্গে আসামিদের দ্রুত গ্রেপ্তারের দাবিও জানান তাঁরা।

মানববন্ধনে সালমান শাহের অনেক ভক্ত উপস্থিত ছিলেন।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫