হোম > সারা দেশ > শেরপুর

জামায়াত নেতাকে হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা গ্রেপ্তার

শেরপুর প্রতিনিধি

স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান রুবেল। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের ঝিনাইগাতীতে বিএনপি-জামায়াত সংঘর্ষে নিহত হন শ্রীবরদী উপজেলা জামায়াতের সেক্রেটারি রেজাউল করিম। এ ঘটনায় করা হত্যা মামলায় স্বেচ্ছাসেবক দল নেতা মাহমুদুল হাসান রুবেলকে (৩৪) গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ।

গতকাল সোমবার (২ ফেব্রুয়ারি) রাতে ঝিনাইগাতী উপজেলার বনগাঁও এলাকার একটি বিল থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার মাহমুদুল হাসান রুবেল ঝিনাইগাতী উপজেলার বনকালী এলাকার গেসু মিয়ার ছেলে এবং উপজেলা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক। তিনি ওই হত্যা মামলার ৫৫ নম্বর আসামি।

শেরপুরের অতিরিক্ত পুলিশ সুপার মো. মিজানুর রহমান ভূঁঞা গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ সূত্রে জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাতে নালিতাবাড়ী সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার আফসান-আল-আলমের নেতৃত্বে জেলা গোয়েন্দা পুলিশের একটি দল ঝিনাইগাতীর বনগাঁও এলাকায় অভিযান চালায়। অভিযানের একপর্যায়ে বিলের ভেতর থেকে মাহমুদুল হাসান রুবেলকে গ্রেপ্তার করা হয়।

আজ মঙ্গলবার দুপুরে তদন্ত কর্মকর্তা ডিবির এসআই জুমাতুল ইসলাম জিতু পাঁচ দিনের পুলিশ রিমান্ডের আবেদনসহ তাঁকে আদালতে সোপর্দ করেন। পরে আমলি আদালতের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হাসান ভূঁইয়া ৯ ফেব্রুয়ারি রিমান্ড শুনানির তারিখ ধার্য করে তাঁকে জেলা কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

রিমান্ড আবেদনের বিষয়টি নিশ্চিত করে আদালতের পুলিশ পরিদর্শক মোহাম্মদ জিয়াউর রহমান জানান, দুপুরেই তাঁকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫