হোম > সারা দেশ > শেরপুর

শ্রীবরদীতে ধানখেত থেকে কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার

শ্রীবরদী (শেরপুর) প্রতিনিধি 

ধানখেতে কৃষকের লাশ পাওয়া যায়। ছবি: আজকের পত্রিকা

শেরপুরের শ্রীবরদীতে আবদুল খালেক (৫৫) নামে এক কৃষকের অর্ধগলিত লাশ উদ্ধার করা হয়েছে। আজ বুধবার (২০ আগস্ট) দুপুরে উপজেলার ইন্দিলপুর নতুন মসজিদ এলাকার একটি ধানখেত থেকে লাশটি উদ্ধার করা হয়।

কৃষক আবদুল খালেক গত শনিবার থেকে নিখোঁজ ছিলেন। তিনি একই গ্রামের মৃত জমর উদ্দিনের ছেলে।

পুলিশ ও পরিবার সূত্রে জানা যায়, গত শনিবার বিকেলে বাড়ি থেকে নামাজ পড়তে বের হন কৃষক আবদুল খালেক। কিন্তু রাতে বাড়ি না ফেরায় তাঁর ছেলে পরের দিন রোববার শ্রীবরদী থানায় নিখোঁজ হওয়ার ব্যাপারে সাধারণ ডায়েরি করেন। এরপর পরিবারের পক্ষ থেকে মাইকিং করা হলেও কোনো সন্ধান মেলেনি। আজ বুধবার বাড়ির পাশে ধানখেত থেকে দুর্গন্ধ পেয়ে এলাকাবাসী খোঁজাখুঁজি শুরু করেন। একপর্যায়ে ধানখেতে অর্ধগলিত লাশ দেখতে পান তাঁরা। পরে পরিবারের লোকজন গিয়ে লাশ শনাক্ত করেন। খবর পেয়ে পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য শেরপুর জেলা হাসপাতালে পাঠায়।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আনোয়ার জাহিদ বলেন, খবর পেয়ে ঘটনাস্থল থেকে লাশ উদ্ধার করে শেরপুর মর্গে পাঠানো হয়েছে। এ ব্যাপারে তদন্ত চলছে। আইনানুগ ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। ময়নাতদন্তের রিপোর্ট পেলে প্রকৃত কারণ জানা যাবে।

নারীকে নিয়ে ফায়ার সার্ভিসের স্টেশন অফিসারের নাচ-গানের ভিডিও ভাইরাল

আকস্মিক পাহাড়ি ঢলে ঝিনাইগাতী সদর বাজার প্লাবিত, বাড়ছে নদ-নদীর পানি

শেরপুরে পলিটেকনিক শিক্ষার্থী সাইফ হত্যার বিচারের দাবিতে সড়ক অবরোধ

নালিতাবাড়ীতে বিষধর সাপের কামড়ে স্কুলছাত্রের মৃত্যু

শেরপুরে ব্রাজিল সমর্থকদের আনন্দ র‌্যালি

মেসির ছবি আর নীল-সাদা রঙে মোড়ানো বাসে ফুটবল উন্মাদনা

শেরপুরে দলবদ্ধ মারধরের ১০ দিন পর পলিটেকনিক শিক্ষার্থীর মৃত্যু

১০ লিটার দুধে গোসল করে আর্জেন্টিনা ছেড়ে ব্রাজিলে শেরপুরের শিবু

শেরপুরের নালিতাবাড়ীতে নিখোঁজ ৫ মাদ্রাসাছাত্রের মধ্যে ৩ জন উদ্ধার

নালিতাবাড়ীতে একই দিনে তিন মাদ্রাসাছাত্র উধাও, ১২ দিনে নিখোঁজ ৫