হোম > সারা দেশ > শরীয়তপুর

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষে আহত ১০, অর্ধশতাধিক বোমা বিস্ফোরণ

শরীয়তপুর প্রতিনিধি

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

শরীয়তপুরের নড়িয়ায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষ হয়েছে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হয়েছেন। ঘটনার সময় অর্ধশতাধিক ককটেল বিস্ফোরণ ঘটানো হয়।

আজ সোমবার (২৩ মার্চ) ভোরে উপজেলার রাজনগর ইউনিয়নের তালতলা এলাকায় হাফিজ ভূঁইয়া ও রুবেল কাজী গ্রুপের মধ্যে এ সংঘর্ষ হয়।

এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে বলে জানিয়েছেন নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, রাজনগর ইউনিয়নের তালতলা এলাকার সোহেল কাজী ও হাফিজ ভূঁইয়ার মধ্যে এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। গতকাল রোববার বিকেলে দুই পক্ষের সমর্থকদের মধ্যে কথা-কাটাকাটি হয়। এর জেরে আজ সকাল ৭টার দিকে দুই পক্ষের সমর্থকেরা দেশীয় অস্ত্র ও বালতিভর্তি ককটেল নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন।

শরীয়তপুরে দুপক্ষের সংঘর্ষ। ছবি: সংগৃহীত

এ সময় পাল্টাপাল্টি ধাওয়া ও এক পক্ষ আরেক পক্ষের বাড়িতে হামলা চালায়। ঘণ্টাব্যাপী ওই সংঘর্ষের সময় দুপক্ষের সমর্থকেরা শতাধিক ককটেল বিস্ফোরণ ঘটিয়েছেন এবং উভয় পক্ষের অন্তত ২৫টি বসতবাড়ি ভাঙচুর করা হয়েছে বলে জানা গেছে। এতে দুপক্ষের কমপক্ষে ১০ জন আহত হয়। আহত ব্যক্তিদের জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসা দেওয়া হয়েছে।

খবর পেয়ে নড়িয়া থানা-পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ সময় ঘটনাস্থল থেকে দুটি তাজা ককটেল উদ্ধার এবং নারীসহ ১০ জনকে আটক করে। বর্তমানে এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে এবং টহল জোরদার করা হয়েছে।

নড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বাহার মিয়া বলেন, এলাকায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুপক্ষের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ ঘটনায় ১০ জনকে আটক এবং দুটি তাজা ককটেল উদ্ধার করা হয়েছে। বর্তমানে পরিস্থিতি স্বাভাবিক রয়েছে।

তিনি জানান, এ ঘটনায় পুলিশ বাদী হয়ে মামলার প্রস্তুতি চলছে।

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরে মরিচখেতে পাওয়া ককটেলে উড়ে গেল শিশুর হাত

জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা, পণ্ড স্কুলের অনুষ্ঠান

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবি

শরীয়তপুরে হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

স্বামীকে হত্যার পর কয়েক টুকরা, স্ত্রী ও পুলিশের বক্তব্যে খুনের বর্ণনা

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

পদ্মা সেতু নির্মাণে অর্থের অপচয় হয়েছে: সেতুমন্ত্রী