হোম > সারা দেশ > শরীয়তপুর

পদ্মায় দুই ফেরির সংঘর্ষের ঘটনায় ৪ সদস্যের তদন্ত কমিটি

শরীয়তপুর প্রতিনিধি

শিমুলিয়া-মাঝিরঘাট নৌরুটে দুই ফেরির মুখোমুখি সংঘর্ষের ঘটনায় চার সদস্যের তদন্ত কমিটি গঠন করেছে বিআইডব্লিউটিসি। বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের ডিজিএম মো. শাহজাহানকে প্রধান করে গঠন করা তদন্ত কমিটিকে আগামী তিন কার্যদিবসের মধ্যে প্রতিবেদন দিতে বলা হয়েছে। আজ রোববার দুপুরে এই তদন্ত কমিটি গঠন করা হয়। 

নিহত খোকন শিকদার ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার হারুন শিকদারের ছেলে। দুপুর ১২টার দিকে নিহত হারুন শিকদারের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করে শিমুলিয়া নৌ-পুলিশ ফাড়ি। 

বিআইডব্লিউটিসির মেরিন বিভাগের সহ-মহাব্যবস্থাপক আহমেদ আলী বিষয়টি নিশ্চিত করে জানান, গতকাল শনিবার দিবাগত রাত ৩টার দিকে শিমুলিয়া-মাঝিরকান্দি নৌপথের পদ্মা নদীর জাজিরা প্রান্তের পাইনপাড়া চ্যানেলের মুখে বেগম সুফিয়া কামাল ও বেগম রোকেয়া ফেরির মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে। এ ঘটনায় ১ জন নিহত ও ১০ জন আহত হয়েছেন। এ ছাড়া নিখোঁজ রয়েছেন এক পিকআপচালক। সংঘর্ষের ঘটনায় ক্ষতিগ্রস্ত হয়েছে ফেরিতে থাকা অন্তত আটটি যানবাহন। 

নিহত হারুন শিকদারের স্ত্রী তাহামিনা বলেন, ‘গতকাল রাত ১২টার সময় ফোন করে মালামাল নিয়ে ফরিদপুরে যাওয়ার কথা বলেন হারুন। এরপর ভোররাতে তাঁর নম্বর থেকে ফোন করে মৃত্যুর খবর জানায় পুলিশ। আমি চার সন্তান নিয়ে এখন কোথায় যাব? সংসার চালানোর মতো কেউ নেই আমার।’ 

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের ঘটনায় গ্রেপ্তার ৪

শরীয়তপুরে নারীর চুল কেটে খুঁটিতে বেঁধে নির্যাতনের অভিযোগ

প্রধানমন্ত্রী সাংবাদিকদের লেখার ফ্রিডম দিয়েছেন: হুইপ মিয়া নুরুদ্দিন আহাম্মেদ অপু

শরীয়তপুরে মরিচখেতে পাওয়া ককটেলে উড়ে গেল শিশুর হাত

জাতীয় পতাকা উত্তোলনের সময় ইউপি চেয়ারম্যানের ওপর বিএনপি নেতার হামলা, পণ্ড স্কুলের অনুষ্ঠান

শরীয়তপুর সদর হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার বিচার দাবি

শরীয়তপুরে হাসপাতালে চিকিৎসকের ওপর হামলার ঘটনায় মামলা, গ্রেপ্তার ৬

স্বামীকে হত্যার পর কয়েক টুকরা, স্ত্রী ও পুলিশের বক্তব্যে খুনের বর্ণনা

স্বামীকে হত্যার পর লাশ টুকরা করে নদীর পাড় ও ঘেরে ফেলেছেন স্ত্রী: পুলিশ

পদ্মা সেতু নির্মাণে অর্থের অপচয় হয়েছে: সেতুমন্ত্রী