হোম > সারা দেশ > সাতক্ষীরা

পাটকেলঘাটায় বৃষ্টিতে তলিয়েছে আমন বীজতলা, সবজির খেত

পাটকেলঘাটা (সাতক্ষীরা) প্রতিনিধি

বৃষ্টিতে তলিয়ে গেছে পাটকেলঘাটার নিচু এলাকা। ছবি: আজকের পত্রিকা

টানা বৃষ্টিতে সাতক্ষীরার পাটকেলঘাটার নিচু এলাকার আমন বীজতলা তলিয়ে গেছে। এতে আমনচাষিরা এই মৌসুমে ক্ষতির আশঙ্কা করছেন। বৃষ্টিতে বেশির ভাগ এলাকা জলমগ্ন হয়ে অনেক সবজির খেত ডুবে গেছে। ফলে সবজিচাষিরাও পড়েছেন বিপাকে।

গত বুধবার থেকে বৃষ্টি হচ্ছে। আজ শুক্রবারও সূর্যের মুখ দেখা যায়নি; দিনভর বৃষ্টি হয়েছে। টানা বৃষ্টিতে পাটকেলঘাটার তৈলকুপি, শাকদহ, চোমরখালী, মিঠাবাড়ী, নগরঘাটা, সরুলিয়ার নিম্নাঞ্চল প্লাবিত হয়েছে।

পাটকেলঘাটার আমতলাডাঙ্গা গ্রামের আমনচাষি আমিনুর মোড়ল বলেন, ‘আমার আমন বীজতলা পানির নিচে। পানি দ্রুত না নামলে নতুন করে বীজতলা তৈরি করতে হবে।’ ধানচাষি হাবিবুর রহমানও তাঁর বীজতলা তলিয়ে যাওয়ার কথা জানান।

এ বিষয়ে উপজেলার উপসহকারী কৃষি কর্মকর্তা কল্যাণ পাল বলেন, শাকসবজির বেশি ক্ষতি হয়েছে। দ্রুত পানি নেমে গেলে বীজতলার তেমন ক্ষতি হবে না। তালা উপজেলা কৃষি কর্মকর্তা হাজিরা বেগম জানান, গত কয়েক দিনের বৃষ্টিতে উপজেলার সবজিচাষিরা বিপাকে পড়েছেন। চাষিরা এখনো পুরোপুরি আমন বীজতলার কাজ শুরু করেননি।

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি