হোম > সারা দেশ > সাতক্ষীরা

সাতক্ষীরায় হত্যার ২৪ ঘণ্টার মধ্যে স্বামী গ্রেপ্তার

সাতক্ষীরা প্রতিনিধি

সাতক্ষীরার কলারোয়ায় হত্যার ২৪ ঘণ্টার মধ্যে স্বামী মুজিবর রহমানকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আজ বৃহস্পতিবার উপজেলার শ্যামনগরের ধুমঘাট এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়। 

এর আগে গতকাল বুধবার কলারোয়া উপজেলার রঘুনাথপুর গ্রামে পারিবারিক কলহে স্ত্রী রানু খাতুনকে শাবল দিয়ে মাথায় আঘাত করেন স্বামী। এতে ঘটনাস্থলে তাঁর মৃত্যু হয়। এরপর মুজিবর রহমান পালিয়ে যান। পরে নিহতের মা থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। 

গ্রেপ্তার মজিবর রহমান উপজেলার গোদখালী এলাকার বাসিন্দা। 

সাতক্ষীরা র‌্যাব ক্যাম্পের ইনচার্জ নাজমুল হাসান আজকের পত্রিকাকে বলেন, ‘মুজিবর রহমান শ্যামনগর থানার ধুমঘাট গ্রামে তাঁর এক আত্মীয়ের বাড়িতে অবস্থান নিয়ে ভারতে পালিয়ে যাবেন এমন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে তাঁকে গ্রেপ্তার করা হয়েছে। আসামিকে কলারোয়া থানায় হস্তান্তরের প্রক্রিয়া চলছে।’

১১ প্রতিষ্ঠানের শিক্ষার্থীদের অংশগ্রহণে মেধা, বিজ্ঞান ও উদ্ভাবন প্রদর্শনী

মুক্তিপণ দিয়েও ছাড়া পাননি সুন্দরবনে অপহৃত চার জেলে

লেবাননে নিহত দুজনের মরদেহ ফিরল ২৭ দিন পর, গ্রামের বাড়িতে শোকের মাতম

তালায় সীমানা পিলার বেচাকেনার অভিযোগে চারজন আটক

শ্যামনগরে খাল দখল নিয়ে আ.লীগ-বিএনপি-জামায়াতের ত্রিমুখী সংঘর্ষ, আহত ৮

সাতক্ষীরা জেলা পরিষদের প্রশাসক হলেন বিএনপি নেতা হাবিবুল ইসলাম হাবিব

কালীগঞ্জ সীমান্তে বিএসএফের গুলিতে দুই বাংলাদেশি আহত

সুন্দরবনের সাতক্ষীরা রেঞ্জে ৬ জেলে অপহরণ, মুক্তিপণ দাবি বনদস্যুদের

সাতক্ষীরার তালা মডেল মসজিদে ঈদের প্রধান জামাত অনুষ্ঠিত

সাতক্ষীরা সীমান্ত: বিএসএফের পুশব্যাক ঠেকাতে সতর্ক বিজিবি